কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

এনপিবি নিউজের আনুষ্ঠানিক যাত্রা শুরু

এনপিবি নিউজের আনুষ্ঠানিক যাত্রা। ছবি : কালবেলা
এনপিবি নিউজের আনুষ্ঠানিক যাত্রা। ছবি : কালবেলা

আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে পথচলা শুরু করল নতুন প্রজন্মের ডিজিটাল মিডিয়া ‘নিউজ পেইজ বিডি (এনপিবি)’। ‘সত্য, সরাসরি, সবার আগে’—এই স্লোগানকে ধারণ করে পাঠক-দর্শকদের কাছে নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ এনপিবি।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডের বেঙ্গল সেন্টারে এনপিবির কার্যালয়ে কেক কেটে সংবাদমাধ্যমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ এবং কালবেলা অনলাইনের সম্পাদক পলাশ মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনপিবির হেড অব ডিজিটাল আকরাম হোসেন।

প্রধান অতিথি মোহাম্মদ শফিকুল আলম বলেন, বাংলাদেশে বর্তমান সাংবাদিকতা এখন প্রায় শতভাগ অনলাইননির্ভর। প্রিন্ট ও টেলিভিশন— উভয় মাধ্যমই এখন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পাঠক ও দর্শকের কাছে পৌঁছায়। এমন বাস্তবতায় টিকে থাকা যেমন চ্যালেঞ্জ, তেমনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাও দায়িত্বের। এনপিবি সে চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে বলে আমি আশাবাদী।

এনপিবির সম্পাদক মো. আল হাদী বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ের নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ভূমিকা অনুযায়ী বস্তুনিষ্ঠ পূর্ণাঙ্গ সংবাদ প্রকাশে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

এ সময় আরও উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক এসএম নাছির উদ্দীন এলান, এনপিবির বিভিন্ন বিভাগের প্রধান ও সংবাদকর্মীরা।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন পায় ‘নিউজ পেইজ বিডি (এনপিবি)’।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১০

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১১

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১২

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৪

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৫

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৬

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৭

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৮

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৯

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

২০
X