কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

ইউল্যাবে ‘গ্লোবাল টকস’ সিরিজের উদ্বোধন 

ইউল্যাবে গ্লোবাল টকস অনুষ্ঠানের উদ্বোধন। ছবি : সংগৃহীত
ইউল্যাবে গ্লোবাল টকস অনুষ্ঠানের উদ্বোধন। ছবি : সংগৃহীত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ‘গ্লোবাল টকস’ সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ফিলিস্তিনের রাষ্ট্রদূত এইচ ই ইউসুফ এস ওয়াই রমাদান এটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ‘অবর্ণিত বাস্তবতা : প্যালেস্টাইন, মধ্যপ্রাচ্য ও ইসলামী বিশ্ব’ শীর্ষক বক্তৃতায় তিনি ইতিহাসের গুরুত্বপূর্ণ মাইলস্টোন ১৯১৭ সালের বালফোর ঘোষণা, ১৯৪৭ সালের জাতিসংঘের বিভাজন পরিকল্পনা এবং ১৯৪৮ সালের নাকবা—উল্লেখ করে সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করেন।

রাষ্ট্রদূত ফিলিস্তিনের ভৌগোলিক গুরুত্ব, গাজার উপকূলবর্তী গ্যাসসম্পদ এবং মুসলিম-খ্রিস্টান-ইহুদি সহাবস্থানের ঐতিহ্য তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনের মর্যাদা, স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণাধিকারের জন্য যে সংগ্রাম করছে, তা একটি মানবিক ও ন্যায্য অধিকার।

বক্তৃতা শেষে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন। এতে শিক্ষক-শিক্ষার্থীরা সরাসরি অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, প্রশাসক, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

চলতি বছরব্যাপী ইউল্যাব গ্লোবাল টকস সিরিজে বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করবেন এবং সমসাময়িক বৈশ্বিক ইস্যু নিয়ে সরাসরি সংলাপের সুযোগ সৃষ্টি করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X