কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৪:৪৪ এএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৯:০৪ এএম
অনলাইন সংস্করণ

শিল্পকলা একাডেমিতে শুরু মঞ্চ ও পোশাক কর্মশালা

শিল্পকলা একাডেমিতে শুরু মঞ্চ ও পোশাক কর্মশালা। ছবি : কালবেলা
শিল্পকলা একাডেমিতে শুরু মঞ্চ ও পোশাক কর্মশালা। ছবি : কালবেলা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উদ্যোগে এবং জাপান ফাউন্ডেশনের সহযোগিতায় শুরু হয়েছে চার দিনব্যাপী ‘মঞ্চ ও পোশাক পরিকল্পনা কর্মশালা’।

বুধবার (২৭ আগস্ট) সকালে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মশালার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের জনসংযোগ ও সংস্কৃতি প্রধান ও দক্ষিণ-পশ্চিম এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ প্রথম সচিব কোমিনে কেন। এছাড়াও বক্তব্য দেন জাপানের খ্যাতিমান সেট ও কস্টিউম ডিজাইনার মাসাকো সাজানামি, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের লাইট ডিজাইনার পূর্ণলাক্ষ চাকমা এবং প্রাচ্যনাট স্কুল অব এক্টিংয়ের পরিচালক শহিদুল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমির সহকারী পরিচালক (প্রোগ্রাম প্রডাকশন, নাটক) ইমাম আব্দুল্লাহ হাকীম।

উদ্বোধনের পর শুরু হয় প্রথম পর্বের কর্মশালা, যেখানে আলোচনায় ছিল সেট ডিজাইন পরিকল্পনা। এই সেশনটি দুপুর ২টায় শেষ হয়। পরে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে পোশাক পরিকল্পনা বিষয়ক কর্মশালা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৩০ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেট ডিজাইন পরিকল্পনা এবং বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত পোশাক পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে। চার দিনব্যাপী এ কর্মশালায় ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।

কর্মশালার বক্তারা বলেন, নাটকের মঞ্চসজ্জা ও পোশাক পরিকল্পনা শুধু নাটককে জীবন্ত করে তোলে না, দর্শকের অভিজ্ঞতাকেও গভীরতর করে তোলে। সঠিকভাবে পরিকল্পিত মঞ্চ ও পোশাক নাটকের আবহ তৈরি করে এবং শিল্পীর অভিনয়কে আরও শক্তিশালী করে তোলে। এ কারণে নিয়মিত এমন কর্মশালা আয়োজন নাট্যকলা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

একই আয়োজনে আগামী ১ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতেও অনুষ্ঠিত হবে চার দিনব্যাপী ‘মঞ্চ ও পোশাক পরিকল্পনা কর্মশালা’, যা চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

আজকের নামাজের সময়সূচি

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১২

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৩

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৫

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৭

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৮

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৯

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

২০
X