কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

দেশে দক্ষমানব সম্পদ উন্নয়নে তাকামোল প্রকল্পের সফলতা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বিএমইটির উদ্যোগে বাস্তবায়িত তাকামোল প্রকল্প দেশে দক্ষ মানবসম্পদ উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করেছে। এ প্রকল্পের আওতায় ৫০ হাজার প্রশিক্ষণার্থী সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

এর মধ্যে ৪০ হাজার অংশগ্রহণকারী আন্তর্জাতিক মানের মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সনদ অর্জন করেছেন। তাকামোল প্রকল্পের এই সাফল্য বাংলাদেশের দক্ষতা উন্নয়ন ও মানবসম্পদ রপ্তানির ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ।

বুধবার (১৫ অক্টোবর) তাকামোল প্রকল্পের অগ্রগতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো- বিদেশগামী কর্মীদের বিভিন্ন খাতে আধুনিক প্রশিক্ষণ প্রদান, আন্তর্জাতিক মানের দক্ষতা উন্নয়ন এবং সার্টিফিকেশন নিশ্চিত করা। মূলত তাকামোল প্রকল্পের আওতায় বিদেশে কর্মসংস্থানের জন্য টেকনিক্যাল ও ভোকেশনাল দক্ষতা, ভাষা শিক্ষা, পেশাগত নিরাপত্তা ও আচরণবিধি, প্রি-ডিপারচার ওরিয়েন্টেশন ইত্যাদি করানো হয়।

তাকামোল প্রকল্পের পরবর্তী ধাপে আরও বৃহৎ পরিসরে প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী বছরে ১ লক্ষাধিক প্রশিক্ষণার্থীকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও, ই-লার্নিং সেন্টার স্থাপনের মাধ্যমে যারা সরাসরি প্রশিক্ষণে অংশ নিতে পারেননি, তাদের জন্য অনলাইন প্রশিক্ষণ সুযোগ সৃষ্টি করা হচ্ছে, যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের যুবকরাও এই সুবিধা পেতে পারেন।

প্রকল্পটির সফল বাস্তবায়নের ফলে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বিদেশে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে, কর্মীদের আয়ের উন্নয়ন ও রেমিট্যান্স প্রবাহে গতি এসেছে এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ়করণ।

কালবেলা/এমএ/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১০

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১১

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১২

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৩

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৪

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৫

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৬

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৭

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১৮

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

১৯

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

২০
X