কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৯ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

মেডিকেল প্রশ্নফাঁস চক্রের হোতা জনির জামিন

মেডিকেল প্রশ্নফাঁস চক্রের হোতা মেডিকো কোচিং সেন্টারের মালিক জোবায়দুর রহমান জনি। ছবি : সংগৃহীত
মেডিকেল প্রশ্নফাঁস চক্রের হোতা মেডিকো কোচিং সেন্টারের মালিক জোবায়দুর রহমান জনি। ছবি : সংগৃহীত

মেডিকেল প্রশ্নফাঁস চক্রের হোতা মেডিকো কোচিং সেন্টারের মালিক জোবায়দুর রহমান জনি জামিন পেয়েছেন। বুধবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত তার জামিন মঞ্জুর করেছেন।

আদালতের মিরপুর মডেল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক আলমগীর বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩০ জুলাই থেকে ১০ দিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রশ্নফাঁসে জড়িত জনিসহ ১২ জনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

পরবর্তীতে আসামি জনি আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন। এরপর থেকে তিনি কারাগারে আটক ছিলেন।

সিআইডি জানায়, জনি ২০০৫ সাল থেকে এই চক্রের সঙ্গে জড়িত রয়েছেন। প্রশ্নফাঁস চক্রের মাস্টারমাইন্ড জসিমের অন্যতম সহযোগী এই জনি। স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর প্রেসে মেশিনম্যানের দায়িত্বে থাকা আব্দুস সালামের খালাত ভাই জসিম। প্রেস থেকে প্রশ্নফাঁসের পর জসিম সেগুলো সারা দেশে বিক্রি করতেন। আর এই সিন্ডিকেট তৈরিতে অন্যতম সহযোগী মেডিকো কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক জোবাইদুর রহমান জনি। তিনি দেশের বিভিন্ন স্থানে মেডিকো কোচিং সেন্টারের শাখা খুলে ফাঁস করা প্রশ্নপত্র বিক্রির সিন্ডিকেট তৈরি করে দেন।

প্রশ্নফাঁসের ঘটনায় ২০২০ সালের ২০ জুলাই মিরপুর মডেল থানায় একটি মামলা করা হয়। এ মামলার তদন্তে তাদের নাম আসায় গ্রেপ্তার করে সিআইডি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিহত ৪ জনের পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১০

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১১

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১২

রাজধানীতে আজ কোথায় কী

১৩

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১৪

বিশ্ব বাবা দিবস আজ

১৫

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৬

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৭

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৮

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৯

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X