শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৩ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমানের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত
চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত

বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীতে নিজ বাসায় ৬৪ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সোহানের শেষ নিশ্বাস ত্যাগের সংবাদে শোকাহত কানাডা সফররত মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, সোহানুর রহমান সোহানের চলে যাওয়া দেশের চলচ্চিত্র অঙ্গনে এক বেদনাবিধূর অধ্যায়। করোনার ক্রান্তিকাল পেরিয়ে সিনেমা জগত আবার ঘুরে দাঁড়ানোর এই সময় তার মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। এর সাথে মঙ্গলবার রাতে সোহানুর রহমান সোহানের স্ত্রীর মস্তিষ্কে রক্তক্ষরণে ইন্তেকাল আরেক বিয়োগান্তক ঘটনা।

তথ্যমন্ত্রী বলেন, সালমান শাহ, মৌসুমী, শাকিব খানকে রূপালি পর্দায় নিয়ে আসা চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি সোহান তার নির্মিত 'কেয়ামত থেকে কেয়ামত', 'স্বজন', 'আমার ঘর আমার বেহেশত', 'অনন্ত ভালবাসা' এমন সব চলচ্চিত্রের মাঝে বেঁচে থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১০

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১১

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১২

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৩

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৫

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৭

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৮

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৯

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

২০
X