কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৮ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ভোট দিতে না পারলে তরুণরা রাজনীতিবিমুখ হয় : মার্কিন রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি : সংগৃহীত
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি : সংগৃহীত

ভোট দিতে না পারলে তরুণরা রাজনীতিবিমুখ হয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় যুব সম্মেলনে এসব কথা বলেন তিনি। সম্মেলনে ক্যাম্পেইনের উদ্বোধন করেন পিটার হাস। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি অনলাইন গুজবের বিষয়ে সতর্ক করেন মার্কিন রাষ্ট্রদূত।

তিনি বলেন, গণতান্ত্রিক নির্বাচনে সব মানুষের অংশগ্রহণ ও ভূমিকা নিশ্চিত করা গেলে নির্বাচন সার্থক ও কার্যকর হয়। দুর্নীতি, বাক-স্বাধীনতা না থাকা, আস্থার সংকট ও ভোট দিতে না পারার সংস্কৃতির কারণে তরুণরা রাজনীতিবিমুখ হয়।

পিটার হাস বলেন, অবস্থা এমন যে টুইটারে (এক্স) আমার কোনো অ্যাকাউন্ট না থাকলেও সেখান থেকে আমার নামে বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু পোস্ট করা হচ্ছে। আমি বিষয়টিতে অবাক হয়েছি। গুজব নিয়ে তরুণদের সচেতন হওয়া দরকার। তরুণরা জানে কীভাবে এই ভুয়া তথ্য প্রতিরোধ করবে।

দেশের রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে রাজনৈতিক দলগুলোকে তরুণদের কথা শুনতে হবে। আর তাই নাগরিকদের প্রত্যাশার গুরুত্ব দিতে ‘ইফ আই উইন, ইউ উইন’ শিরোনামে বছরব্যাপী প্রচার ক্যাম্পেইন করবে ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারলেই জনগণের আস্থা বাড়বে। অনুষ্ঠানে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিরাও অংশ নেন। দেশের রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য তরুণদের সম্পৃক্ততার ওপর জোর দেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১০

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১১

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১২

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৩

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৪

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৫

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৬

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৭

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৮

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৯

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

২০
X