কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মেরুদণ্ড সমস্যায় কর্মহীন ৬০ ভাগ রোগী

বিশ্ব স্পাইন দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে গণসচেতনতামূলক র‌্যালি করা হয়। ছবি : কালবেলা
বিশ্ব স্পাইন দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে গণসচেতনতামূলক র‌্যালি করা হয়। ছবি : কালবেলা

বিশ্বজুড়ে মেরুদণ্ডের সমস্যা এক নীরব মহামারিতে পরিণত হয়েছে। বিশ্বে প্রতি ৫ জনের ৪ জনই মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন। এদের প্রায় ৬০ ভাগ রোগী কর্মহীন থাকছেন। বর্তমানে বিশ্বে প্রায় ১০০ কোটি মানুষ মেরুদণ্ডসংক্রান্ত রোগে ভুগছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশ্ব স্পাইন দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ট্রেনিং কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব তথ্য জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ কামরুল আলম, বিশেষ অতিথি ছিলেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জাহিদ রায়হান প্রমুখ।

ঢামেক নিউরোসার্জারি বিভাগের নিউরো-স্পাইন ইউনিটের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ সালাহ উদ্দিন সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করে বলেন, পৃথিবীতে প্রায় ১০০ কোটি মানুষ মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন। প্রতি পাঁচজনে চারজন মানুষ জীবনের কোনো না কোনো সময় মেরুদণ্ডের সমস্যায় আক্রান্ত। কর্মক্ষেত্রে অনুপস্থিত চাকরিজীবীদের বড় একটি অংশও এই রোগে আক্রান্ত। ফলে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৮ কোটি ৩০ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। বছরে এর চিকিৎসা ব্যয় দাঁড়ায় ৮৬ বিলিয়ন মার্কিন ডলার। এ সমস্যায় আক্রান্তদের কারণে সৃষ্ট উৎপাদনহীনতায় যে ক্ষতি হয়, তার পরিমাণ দাঁড়ায় ১০০ বিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালে শুধু কোমর ব্যথায় ৬১৯ মিলিয়ন মানুষ আক্রান্ত হয়েছেন। ২০৫০ সাল নাগাদ এ সংখ্যা ৮৪৩ মিলিয়ন ছাড়িয়ে যাবে। এ ক্ষেত্রে স্থূলতা ও ধূমপানের পাশাপাশি পেশা একটি বড় কারণ। কম শারীরিক শ্রমের জীবনধারা, দীর্ঘ সময় ডেস্কে বসে কাজ করা অন্যতম কারণ। একইভাবে কঠোর পরিশ্রমের যেসব কাজ রয়েছে, সেসব পেশায় যুক্ত মানুষও ঝুঁকিতে আছেন। নিম্ন ও মধ্য আয়ের দেশে মেরুদণ্ডের আঘাতজনিত রোগ (স্পাইনাল কর্ড ইনজুরি) সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর সারাবিশ্বে ১৫ দশমিক ৪ মিলিয়ন মানুষ স্পাইনাল কর্ড ইনজুরিতে আক্রান্ত হচ্ছেন। স্বল্প আয়ের দেশে এই রোগীদের বড় অংশই মারা যান। যারা বেঁচে থাকেন, পঙ্গুত্ব হয় তাদের নিত্যসঙ্গী। এসব রোগীদের ৩৪ দশমিক ৬ ভাগ হুইলচেয়ার বা শয্যাশায়ী হয়ে যাচ্ছেন। তাদের আরেকটি বড় অংশ নিজ কর্মস্থলে ফিরতে পারেন না, প্রায় ৬০ ভাগ স্থায়ী বেকারত্বের শিকার হচ্ছেন। এটাকে জাতির জন্য বিরাট বোঝা হিসেবেই দেখতে হবে।

বাংলাদেশের পরিস্থিতির চিত্র তুলে ধরে ডা. সালাহ উদ্দিন বলেন, দেশে প্রতিনিয়ত অটোরিকশা থেকে শুরু করে সড়ক দুর্ঘটনা ঘটেই চলছে। স্পাইনাল কর্ড ইনজুরি নিয়ে ২০১২ থেকে ২০২৩ সাল পর্যন্ত পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, প্রতি ৩ হাজার ২৮০ থেকে ৬ হাজার ৫৬০ জন আক্রান্ত হচ্ছেন। এর বড় অংশই ঢাকা বিভাগে এবং অধিকাংশ ট্রমাটিক বা দুর্ঘটনাজনিত আঘাতের কারণে। যাদের পিঠে অথবা কোমরে আঘাত পেয়ে দুই পা প্যারালাইসিস অবস্থায় চিকিৎসার জন্য আসেন। আর যারা ঘাড়ে আঘাত পান, তাদের হাত-পা ও প্রশ্রাব-পায়খানা নিয়ন্ত্রণ বন্ধ হয়ে যায়

ঢামেকের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, গত বছর ঢাকা মেডিকেল কলেজে মেরুদণ্ডের সমস্যা নিয়ে ২ হাজার ৩১৯ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে শিশু, কিশোর থেকে পরিণত বয়সের মানুষ রয়েছেন। আমরা ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা দিচ্ছি। গত বছর ১ হাজার ২৪২ জনের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। কিন্তু পর্যাপ্ত অপারেশন থিয়েটার ও অ্যানেসথেশিওলজিস্ট না থাকায় আরও বেশি রোগীর অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। প্রয়োজনীয় জনবল ও অবকাঠামো পেলে অস্ত্রোপচারের সংখ্যা দ্বিগুণ করা সম্ভব হবে। বাংলাদেশে এই রোগের প্রতি জনসচেতনতা এখনো কম। অনেকে কোমর ব্যথাকে গুরুত্ব দেন না, ফলে জটিলতা বাড়ে। প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিলে অনেক রোগই প্রতিরোধযোগ্য।

বক্তারা বলেন, দেশে জনসংখ্যার একটি বড় অংশ ঘাড়, পিঠ ও কোমরের ব্যথায় ভুগছেন, যার প্রধান কারণ হলো এক্সিডেন্টাল ইনজুরি, ভুল ভঙ্গিমায় বসা, শারীরিক পরিশ্রমের অভাব এবং দীর্ঘক্ষণ মোবাইল ও কম্পিউটার ব্যবহার।

এর আগে সকালে ঢামেক ক্যাম্পাস থেকে গণসচেতনতামূলক একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি মেডিকেল কলেজের শহীদ মিনার সংলগ্ন গেট থেকে শুরু হয়ে হাসপাতালের বাগান গেটে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন ঢামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামান, নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাহিদ রায়হান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১১

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১২

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৪

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৫

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৬

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৭

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৮

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৯

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

২০
X