ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

‘কৃষিজমি ও পরিবেশ নষ্ট করে বর্জ্যের প্লান্ট করা যাবে না’

ফেনীতে দাগনভূঞা পৌরাসভার ব্যর্জের প্লান্ট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। ছবি : কালবেলা
ফেনীতে দাগনভূঞা পৌরাসভার ব্যর্জের প্লান্ট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। ছবি : কালবেলা

ফেনীতে দাগনভূঞা পৌরাসভার বর্জ্যের প্লান্ট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয়রা।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার রামনগর ইউনিয়নের তুলাতুলি বাজারে ফেনী-মাইজদি সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

এতে রামনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাসেম বাহাদুর বলেন, ‘আমরা রক্ত দেব তবু ও পৌরসভার বর্জ্যের রামনগর ইউনিয়ন পরিষদের কোনো স্থানে জায়গা দেব না। কৃষিজমি নষ্ট ও প্রাকৃতিক পরিবেশ নষ্ট করে বর্জ্যের প্লান্ট নির্মাণ করা যাবে না।’

তিনি বলেন, ‘পৌরসভার ময়লা পৌরসভায় রাখতে হবে নইলে নির্জন কোনো স্থানে ফেলতে হবে। এ জন্য জনবসতিপূর্ণ স্থানে কেন এ প্লান্ট নির্মাণ করতে হবে। তিনি পৌরসভা কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান শিগগিরই যেন এ প্লান্ট নির্মাণ রামনগর ইউনিয়ন থেকে সরানো হয়।’

মানববন্ধনে জেলা যুবদলের সাবেক সহসম্পাদক আব্দুল মালিক মানিকের সভাপতিত্ব করেন। এতে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন টিংকু, রামনগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আহছানউল্লা, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতারা এবং তুলাতুলি বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১০

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১১

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১২

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৩

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৪

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১৫

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৬

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৭

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৮

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৯

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

২০
X