রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের

শিক্ষকদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা। ছবি : সংগৃহীত
শিক্ষকদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা। ছবি : সংগৃহীত

শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ বাড়ানোর বিষয়ে সরকারের সিদ্ধান্তের পর বুধবার থেকে শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা দিয়েছেন তারা।

মঙ্গলবার (২১ অক্টোবর) এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী শহীদ মিনারে এ ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, আমাদের বড় দাবি পূরণ হয়েছে। এটা আমাদের বড় বিজয়। আন্দোলন করে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি ফিরছি। আমাদের আন্দোলন প্রত্যাহার করছি। আগামীকাল থেকে শ্রেণিকক্ষে ফিরছি।

দেলাওয়ার হোসাইন আজিজী বলেছেন, গত ৮ দিন ধরে শিক্ষকরা শ্রেণিকক্ষে যেতে পারেননি, যা ছিল আমাদের একটি ন্যায্য দাবি। তিনি জানান, বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত স্কুলটি শনিবার খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই আট দিনের সময়টি পুষিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা বুঝতে পারছি যে, সরকারের কাছে শুধুমাত্র আমাদেরই দাবি নেই, বরং শিক্ষক সমাজের মধ্যে বিভিন্ন গ্রুপ, স্বতন্ত্র, নন-এমপিও, সরকারি শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ নানা পেশাজীবীর দাবিও রয়েছে। সরকার আমাদের কাছে এই বিষয়ে সহযোগিতা চেয়েছে এবং আমরা একে অপরকে কিছু ছাড় দেওয়ার মাধ্যমে একটি সমাধানে পৌঁছেছি। আমাদের বড় দাবি, আলহামদুলিল্লাহ, প্রায় পূর্ণতা পেয়েছে। বাড়িভাড়া বিষয়ক প্রজ্ঞাপনটি আমরা হাতে পেয়েছি, যা ১৫ শতাংশ বাড়ানো হয়েছে।

মেডিকেল ভাতার বিষয়েও সরকারের পক্ষ থেকে ছাড় দেওয়া হয়েছে জানিয়ে দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, এটি আমাদের বড় অর্জন। আন্দোলন সফল হয়েছে এবং প্রজ্ঞাপন নিয়ে আমরা বাড়ি ফিরছি। সরকারের সঙ্গে আলোচনার পর যা সমাধান হয়েছে, তার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আজকের পর থেকে আমাদের সব আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

এ সময় বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিক দলের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X