কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৫ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার শয্যাপাশে পুত্রবধূ সিঁথি

খালেদা জিয়ার পুত্রবধূ সিঁথি। ছবি : সংগৃহীত
খালেদা জিয়ার পুত্রবধূ সিঁথি। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেছেন তার কনিষ্ঠ পুত্রবধূ শর্মিলা রহমান সিঁথি। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন তিনি। বর্তমানে সিঁথি হাসপাতালে খালেদা জিয়ার শয্যাপাশেই রয়েছেন। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

শারীরিক নানা জটিলতা নিয়ে গত ৯ আগস্ট হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। তিনি হাসপাতালের ৭২০১নং কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিস, আথ্রাইটিস, রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্রে জটিলতা, ফুসফুস, চোখ ও দাঁতের নানা সমস্যায় ভুগছেন। এ ছাড়া তার মেরুদণ্ড, হাত ও হাঁটুতে বাতের সমস্যাসহ আরও কিছু শারীরিক জটিলতা রয়েছে।

এর আগে শাশুড়ি খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে ঢাকায় আসেন সিঁথি। বিএনপির একটি সূত্র জানায়, দুপুর একটায় তিনি হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপর বনানী ডিওএইচএসে মায়ের বাসায় যান। সেখান থেকে খালেদা জিয়াকে দেখার জন্য এভারকেয়ার হাসপাতালে যান তিনি।

সিঁথির ঢাকায় আগমনের বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আমি শুনেছি তিনি এসেছেন। তার সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি।’

এর আগে গত মার্চে খালেদা জিয়াকে দেখতে ঢাকায় এসেছিলেন শর্মিলা রহমান সিঁথি। তারও আগে খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দেখার জন্য ২০২১ সালের ২৫ অক্টোবর ঢাকায় আসেন শর্মিলা রহমান। কিছুদিন পর প্রয়াত কোকোর বড় মেয়ে জাহিয়া রহমানও ঢাকায় আসেন। ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় স্বামী আরাফাত রহমান কোকো মারা যাওয়ার পর লন্ডনে চলে যান সিঁথি। দুই মেয়েকে নিয়ে সেখানেই থাকেন তিনি। খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও পরিবারসহ লন্ডনে অবস্থান করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

১০

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১১

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১২

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৩

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১৪

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৫

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৬

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৭

সবার আগে নকআউটে কারা

১৮

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৯

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

২০
X