কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তাগাছার ৯টি গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

স্থানীয় প্রশাসন, জাতীয় মানবাধিকার কমিশন ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন যৌথভাবে এই গ্রামগুলোকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা করে। ছবি : কালবেলা
স্থানীয় প্রশাসন, জাতীয় মানবাধিকার কমিশন ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন যৌথভাবে এই গ্রামগুলোকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা করে। ছবি : কালবেলা

বাল্যবিয়ে মুক্ত হলো ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৯ গ্রাম। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় প্রশাসন, জাতীয় মানবাধিকার কমিশন ও আন্তজার্তিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন যৌথভাবে এই গ্রামগুলোকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করে।

গ্রামগুলোর মধ্যে রয়েছে রুদ্রপুর, ভাবকি, নালিখালী, ঈশ্বরগ্রাম, মিরপুর, হাতিল, আমোদপুর, ঝনকা ও সত্রাশিয়া । মুক্তগাছায় এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ ঘোষণা দেওয়া হয়।

আড়ম্বরপূর্ণ এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম, মুক্তাগাছা পৌরসভার মেয়র মো. বিল্লাল হোসেন, মুক্তাগাছা থানার ওসি আব্দুল মজিদ, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা সঞ্জয় মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ (এসডিজি) অনুযায়ী- শিশুর প্রতি সব ধরনের সহিংসতা, নির্যাতন, অত্যাচার, শোষণ ও বাল্যবিয়ে বন্ধ করার লক্ষ্য নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন সংশ্লিষ্ট অংশীজনদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, বাল্যবিয়ে নিরসনে ওয়ার্ল্ড ভিশনের সাথে স্বাক্ষরিত এক সমঝোতা স্মারকের অধীনে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার ৯টি গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। এই কর্মকাণ্ডের অংশ হিসেবে বাল্যবিয়ে প্রতিরোধে অন্যান্য কার্যক্রমের পাশাপাশি, উঠান বৈঠক, সভা, কর্মশালা, ক্যাম্পেইন, নাটক প্রদর্শনসহ বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম শেষ হয়েছে। এর ফলে, ওই ৯টি গ্রামে গত এক বছরে কোনো বাল্যবিয়ে হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X