কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৭ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় জামায়াতের উদ্বেগ

মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সমবেদনা প্রকাশ করেছে জামায়াত। ছবি : সংগৃহীত
মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সমবেদনা প্রকাশ করেছে জামায়াত। ছবি : সংগৃহীত

ঢাকার মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ সমবেদনা জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ভয়াবহতা এতই তীব্র ছিল, চারপাশের আকাশ-বাতাস কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে কমপক্ষে ৫০০ ব্যবসায় প্রতিষ্ঠান, দোকান-পাট এবং শপিংমল পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। সব হারিয়ে ব্যবসায়ীরা সর্বস্বান্ত হয়ে পড়েছেন। আমি এই অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা জ্ঞাপন করছি।

বিবৃতিতে তিনি আরও বলেন, মোহাম্মাদপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়। আমি মহান আল্লাহর কাছে দোয়া করছি তারা যেন দ্রুত এই বিরাট ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হন। ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করার জন্য আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেইসঙ্গে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সরকারি-বেসরকারি বিভিন্ন দাতা সংস্থা, রাজনৈতিক সংগঠন ও সমাজের বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১০

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১১

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১২

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৩

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৪

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৫

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৬

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৭

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৮

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

২০
X