আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

নিজ বসতঘরে আগুন দিলেন যুবক, পুড়ল আরও ৩ ঘর

যুবকের দেওয়া আগুনে পুড়ে গেছে তিনটি ঘর। ছবি : কালবেলা
যুবকের দেওয়া আগুনে পুড়ে গেছে তিনটি ঘর। ছবি : কালবেলা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে কেরোসিন ঢেলে নিজ বসতঘরে আগুন দিয়েছেন মো. মহিউদ্দিন নামের এক যুবক। এতে যুবকের ঘর ছাড়াও আশপাশের আরও তিনটি ঘর পুড়ে গেছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার বরুমছড়া ইউনিয়নের ভরারচর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল হাকিম চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন— শামসুর ইসলাম, মো. আব্দুল আলিম ও মো. রহিম। আগুনে ঘরে থাকা আসবাবপত্র, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অভিযুক্ত যুবক মো. মহিউদ্দিন (২৭) স্থানীয় নুরুল ইসলামের ছেলে। সে পেশায় একজন তরকারি ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মো. মহিউদ্দিনের সঙ্গে তার চাচাদের বসতভিটা নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার প্রথমে সে নিজের বসতঘরে কেরোসিন ঢেলে আগুন দেয়। পরে একইভাবে তিনি তার চাচার বসতঘরেও আগুন লাগিয়ে দেন। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরও দুটি বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে মোট চারটি ঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

অভিযুক্ত যুবকের চাচাতো ভাই মো. জয়নাল আবেদিন বলেন, মহিউদ্দিন দোকান থেকে কেরোসিন এনে প্রথমে নিজের ঘরে এবং পরে আমাদের ঘরে আগুন ধরিয়ে দেয়। সে দীর্ঘদিন ধরে আমাদের বিভিন্নভাবে নির্যাতন ও ঝামেলা করে আসছিল।

আনোয়ারা ফায়ার স্টেশনের সাব-অফিসার মো. আব্দুল্লাহ বলেন, আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আনুমানিক ক্ষয়ক্ষতি চার লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ঘরগুলোর মধ্যে একটি সেমিপাকা এবং তিনটি মাটির ঘর ছিল। উদ্ধার হওয়া মালামালের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে বসতভিটা ও জায়গাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X