কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৮ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন : মানবিক সহায়তায় আনসার

কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ছবি : কালবেলা
কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ছবি : কালবেলা

রাজধানী মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। অগ্নি নির্বাপণে ফায়ার সার্ভিসকে সহায়তা প্রদান, উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং উদ্ধার কাজে অংশগ্রহণকারীদের মাঝে বাহিনীর পক্ষ থেকে দুপুরের খাবার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোররাতে মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগে। সাড়ে পাঁচ ঘণ্টা পর সকাল ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ কর্মকর্তা (অতি. দায়িত্ব) মো. জাহিদুল ইসলাম জানিয়েছেন, আগুনের ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫ (পাঁচ) প্লাটুন অঙ্গীভূত আনসার এবং দুই প্লাটুন আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) সদস্য মোতায়েন করা হয়। এ ছাড়া এজিবির পরিচালক রাজীব হোসাইনসহ কর্মকর্তারা সেখানে দায়িত্ব পালন করেন।

আনসার সদস্যরা মোতায়েনের পর থেকে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে অগ্নি নির্বাপণের কাজে সহায়তা প্রদান করে। বিভিন্ন দোকান হতে মালামাল অপসারণ করে নিরাপদ স্থানে নিতে দোকান মালিক ও কর্মচারীদের সহায়তা করে। একই সঙ্গে বহিরাগত ব্যক্তি যাতে মার্কেটের ভিতরে প্রবেশ করতে না পারে সেটি নিয়ন্ত্রণ করে।

এ ছাড়া জেলা প্রশাসন কর্তৃক ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের নামীয় তালিকা তৈরিতে জেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করেছে এজিবি সদস্যরা। এরপর মার্কেটের ভিতরে মালামাল অপসারণের কাজে কর্মরত মালিক, কর্মচারী, ফায়ার সার্ভিস, পুলিশ, সাংবাদিক এবং অন্যান্য সদস্যদের মধ্যে বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে দুপুরের খাবার বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

১০

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

১১

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

১২

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

১৩

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

১৪

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

১৫

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

১৬

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

১৭

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১৮

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১৯

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

২০
X