বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

জাপান আইটি উইকে অংশ নিচ্ছে বেসিসের ৬ সদস্য প্রতিষ্ঠান

জাপান আইটি উইকে অংশ নিচ্ছে বেসিসের ৬ সদস্য প্রতিষ্ঠান

এশিয়ার তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক প্রদর্শনী ‘জাপান আইটি উইক ২০২৫ (স্প্রিং)’ শুরু হয়েছে জাপানের রাজধানী টোকিওতে।

বুধবার (২৩ এপ্রিল) থেকে টোকিওর প্রদর্শনী কেন্দ্র ‘টোকিও বিগসাইট’-এ এই বহুল প্রতীক্ষিত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

আগামী ২৫ এপ্রিল পর্যন্ত চলা এই আয়োজনে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সহযোগিতায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ছয়টি সদস্য প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী মঙ্গলবার মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জাপানে নিযুক্ত কমার্শিয়াল কাউন্সিলর মোরারজী দেশাই বর্মন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মো. তবিবুর রহমান এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (অর্থ ও প্রশাসন) এস এম ফরিদ উদ্দিন।

এবারের জাপান আইটি উইকে অংশ নেওয়া বেসিসের প্রতিষ্ঠান গুলো হলো- বাংলাফায়ার সলিউশন লিমিটেড, বিজেআইটি লিমিটেড, ইনুমেন্ট সলিউশন্স লিমিটেড, টুইনফোর্চ সলিউশন্স লিমিটেড, ফ্রনচার টেকনোলজিস লিমিটেড এবং রেভো ইন্টারেক্টিভ। বাংলাদেশ থেকে জাপান আইটি উইকে বেসিস-এর অংশগ্রহণে সার্বিক সমন্বয় করছেন বেসিস সহায়ক কমিটির সদস্য মো. রওশন কামাল জেমস।

বেসিস সহায়ক কমিটির চেয়ারম্যান রাফেল কবির বলেন, জাপান আইটি উইকের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রতিনিধিত্ব করা আমাদের জন্য এক বড় অর্জন। এই অংশগ্রহণ আমাদের স্টার্টআপ ও আইটি প্রতিষ্ঠানগুলোর জন্য বৈশ্বিক সুযোগ সৃষ্টি করবে, পাশাপাশি বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরবে বিশ্ব দরবারে।

উল্লেখ্য, জাপানের এই ট্রেড শোতে অংশগ্রহণকারী বেসিস সদস্যরা স্টলগুলোতে তাদের তথ্যপ্রযুক্তি পণ্য এবং পরিষেবা সম্পর্কে জানানো এবং বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের ব্র্যান্ডিং করার মাধ্যমে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা তুলে ধরবে। পাশাপাশি বিনিয়োগকারি-তথ্যপ্রযুক্তিবিদদের মধ্যে মেলবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই মিলনমেলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমির আগে নতুন বল, কিন্তু কেন?

আয়াতুল্লাহ খামেনির নির্দেশেই হরমুজ বন্ধের পরিকল্পনা হয়েছিল

দেশে অস্থিতিশীলতার সুযোগ নেবে ফ্যাসিবাদী শক্তি: মাওলানা রাব্বানী

স্পেন-ফ্রান্সের মহারণ, ইতিহাসের সবচেয়ে দামী ম্যাচ

ফ্রান্সের বিপক্ষে স্পেনের শক্তিশালী একাদশ ঘোষণা

ফেসবুক পোস্টে মাহদী আমিন / চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সকল কেন্দ্র পরীক্ষার উপযোগী

স্পেনের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

চট্টগ্রামে প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটের ডাক

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

১০

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী

১১

পরিবেশ মেলায় সিএজেএফ‘র শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১২

ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

১৪

চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

১৫

পদ্মা নদীতে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা

১৬

বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্প বন্ধের গুঞ্জন নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া

১৭

বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর

১৮

ফ্রান্সের ‘ফ্যাব ফোর’ ঠেকাতে ভিন্ন পরিকল্পনা স্পেনের

১৯

নওগাঁয় নদ-নদীর পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

২০
X