কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

তথ্যপ্রযুক্তিতে দ্বিপাক্ষিক ব্যবসা সম্প্রসারণে বেসিস কোরিয়া ডেস্ক চালু

বেসিস অডিটোরিয়ামে বেসিস কোরিয়া ডেস্কের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি : কালবেলা
বেসিস অডিটোরিয়ামে বেসিস কোরিয়া ডেস্কের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি : কালবেলা

বাংলাদেশ এবং কোরিয়ার তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার কোম্পানিগুলোর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, ব্যবসা, বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতা জোরদার করতে বেসিস কোরিয়া ডেস্ক গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বেসিস অডিটোরিয়ামে বেসিস কোরিয়া ডেস্কের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং সিক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্মসচিব ড. মো. তৈয়বুর রহমান, কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) কান্ট্রি ডিরেক্টর কিম তায়ইয়োং, কোরিয়ান কমিউনিটি ইন বাংলাদেশের চেয়ারম্যান ইউ ইয়ং ওহ, বাংলাদেশ-কোরিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শাহাব উদ্দিন খান, বেসিস কোরিয়া ডেস্কের চেয়ারম্যান এডওয়ার্ড কিম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বেসিস সহায়ক কমিটির সদস্য (প্রশাসন) মো. ইমরুল কায়েস পরাগ। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেসিস সহায়ক কমিটির চেয়ারম্যান রাফেল কবির।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বেসিস সহায়ক কমিটির সদস্য ফৌজিয়া নিগার সুলতানা বলেন, বেসিস কোরিয়া ডেস্ক-এর সদস্যরা কোরিয়ান বাজারে প্রবেশে নীতিগত সহায়তা, কোরিয়ান বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে সেমিনার, প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন এবং তথ্যপ্রযুক্তি খাতে যৌথ উদ্যোগ বা ফ্র্যাঞ্চাইজিংয়ের সুযোগ পাবেন। এ ছাড়াও কোরিয়ান কোম্পানিগুলোর সঙ্গে নেটওয়ার্কিং ও বিটুবি সেশনের আয়োজন করা হবে।

বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং সিক বলেন, আমি আশা করি বেসিস- কোরিয়া ডেস্ক কোরিয়ার রপ্তানি বাজারকে আরও সমৃদ্ধ করবে। আমি আত্মবিশ্বাসী যে এই উদ্যোগ দুই দেশের তথ্যপ্রযুক্তি এবং সফটওয়্যার কোম্পানিগুলোর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারকরণ ও ব্যবসা সম্প্রসারণ এবং ব্যবসায়িক সহযোগিতা জোরদার করতে অত্যন্ত কার্যকারী ভূমিকা রাখবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্মসচিব ড. মো. তৈয়বুর রহমান বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বেসিস কোরিয়া ডেস্কের এই উদ্যোগ বাংলাদেশকে একটি শক্তিশালী আইটি হাব হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে।

বেসিস কোরিয়া ডেস্কের চেয়ারম্যান এডওয়ার্ড কিম বলেন, বেসিস কোরিয়া ডেস্ক বাংলাদেশি এবং কোরিয়ান প্রযুক্তি কোম্পানিগুলির মধ্যে কৌশলগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করবে। এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে, বাংলাদেশ এবং কোরিয়া উভয় দেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান তাদের তথ্যপ্রযুক্তি সেক্টরে একটি পারস্পরিক ব্যবসায়িক শক্তিশালী সম্পর্ক তৈরি করতে সক্ষম হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, বাংলাদেশ তার দৃঢ়, প্রাণবন্ত তরুণ জনগোষ্ঠী এবং সংস্কারভিত্তিক দৃষ্টিভঙ্গি নিয়ে দক্ষিণ কোরিয়ার উদ্ভাবনী প্রবৃদ্ধির সাথে সমানতালে এগিয়ে যেতে প্রস্তুত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বেসিস কোরিয়া ডেস্কের মতো উদ্যোগের মাধ্যমে উভয় দেশ একসঙ্গে ডিজিটাল অর্থনীতির বিশাল সুযোগ কাজে লাগাতে পারবে, যা পারস্পরিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করবে।

বেসিস সহায়ক কমিটির চেয়ারম্যান রাফেল কবির বলেন, বেসিস কোরিয়া ডেস্ক প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতকে কোরিয়ার বিশাল বাজারের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করা। যা বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতকে বৈশ্বিক পরিমণ্ডলে একটি শক্তিশালী আইটি হাব হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সুস্পষ্ট সিদ্ধান্ত নেবেন : আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১০

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১১

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১২

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১৩

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১৪

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১৫

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১৬

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৭

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৮

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৯

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

২০
X