কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ভিসা আবেদনকারীদের জার্মান দূতাবাসের সতর্কবার্তা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভিসা আবেদনকারীদের উদ্দেশ্যে প্রতারক চক্রের ফাঁদে না পড়ার আহ্বান জানিয়েছে ঢাকায় ‍নিযুক্ত জার্মান দূতাবাস। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৯টায় দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে একটি সতর্কবার্তা প্রকাশ করা হয়।

দূতাবাস জানিয়েছে, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান নিজেদের দূতাবাসের কর্মকর্তা বা প্রতিনিধি পরিচয় দিয়ে ভিসা আবেদনকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। এসব প্রতারণা ঠেকাতে আবেদনকারীদের প্রেরকের ইমেইল ঠিকানা যাচাই করার পরামর্শ দিয়েছে দূতাবাস।

পোস্টে বলা হয়, ‘কোনো তথ্য পাঠানোর আগে অনুগ্রহ করে ইমেইল ঠিকানাটি ভালোভাবে যাচাই করুন। যদি নিশ্চিত না হন যে ইমেইলটি সত্যিই দূতাবাস বা কনস্যুলার সার্ভিস পোর্টালের, তাহলে দূতাবাসের ওয়েবসাইটের যোগাযোগ ফর্মের মাধ্যমে যোগাযোগ করুন।’

দূতাবাস আরও জানিয়েছে, কনস্যুলার সার্ভিস পোর্টাল থেকে শুধু স্বয়ংক্রিয় বার্তা পাঠানো হয়, যেখানে নতুন কোনো বার্তা এসেছে কি না তা জানানো হয়। তবে এসব ইমেইলে ভিসা আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয় না।

কালবেলা/এটিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১০

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১১

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১২

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৩

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৪

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৫

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৬

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৭

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৮

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৯

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

২০
X