বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি পেলেন পরিচালক এইচ আর হাবিব

এইচ আর হাবিব I ছবি : সংগৃহীত
এইচ আর হাবিব I ছবি : সংগৃহীত

চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ‘সমীকরণ গোল্ডেন অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছেন নির্মাতা এইচ আর হাবিব। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করে সাংস্কৃতিক সংগঠন সমীকরণ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডা. রাজিউন সালমা লাবনী। উদ্বোধন করেন সাবেক সচিব পীরজাদা শহীদুল হারুন, আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনিসুজ্জামান। তিনি যোগ্যদের হাতে পদক তুলে দেন।

এইচ আর হাবিব বলেন, ‘কোনো কাজের স্বীকৃতি সবসময়ই শিল্পীকে অনুপ্রাণিত করে। চলচ্চিত্রের মাধ্যমে ভালো কাজ করে যাওয়াটাই আমার মূল লক্ষ্য। এই অর্জন আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল।’

কিশোর বয়স থেকেই তিনি সংস্কৃতিচর্চায় যুক্ত। থিয়েটার দিয়ে শুরু করে টেলিভিশন নাটক, পরে চলচ্চিত্রে পা রাখেন। তার জনপ্রিয় টিভি নাটকগুলোর মধ্যে রয়েছে ‘আনন্দযাত্রা’, ‘মনপবন’ ও ‘নিশিপুকুর’।

চলচ্চিত্রে তিনি নির্মাণ করেছেন ‘রূপগাওয়াল’ ও ‘ছিটমহল’—যার পরেরটি দেশ-বিদেশে প্রশংসিত হয়। বর্তমানে তিনি কাজ করছেন বিজ্ঞানভিত্তিক (সায়েন্স ফিকশন) সিনেমা ‘জলকিরণ’ নিয়ে, যা আগামী বছর মুক্তি পাবে।

সমীকরণের প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক মাসুদ রানা জানান, সমাজে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি জানাতেই এই আয়োজন। অনুষ্ঠানের শেষপর্বে সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটির নামও ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. চার্লস ডেভিড (এমডি, ক্যালিফোর্নিয়া, ইউএসএ), সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মাকসুদেল হোসেন খান, এস. এম. আমানউল্লাহ ও কাজী শুভ্র প্রমুখ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X