লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

স্কুল-কলেজে মাদকবিরোধী প্রচারণা বাড়াতে হবে : এ্যানি 

লক্ষ্মীপুরে বই পাঠ ও সাহিত্যবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে বই পাঠ ও সাহিত্যবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বই পাঠ প্রতিযোগিতা চমৎকার উদ্যোগ। এ ধরনের প্রতিযোগিতা প্রতিনিয়ত করা উচিত। এতে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি পাবে। অন্যদিকে তারা ভালো-মন্দ বুঝতে পারবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে বই পাঠ ও সাহিত্যবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউন হল অনুষ্ঠানটির আয়োজন করে।

এ্যানী চৌধুরী বলেন, বর্তমানে সমাজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক। এর নির্মূলে সামাজিক সচেতনতা জরুরি। স্কুল-কলেজগুলোতে বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রাম করতে হবে। শিক্ষার্থীদের ব্যস্ত রাখতে। মোবাইল ও মাদক থেকে দূরে রাখতে হবে। এক্ষেত্রে বই পাঠ প্রতিযোগিতা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এককথায়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদকবিরোধী প্রচারণা বাড়াতে হবে।

তিনি আরও বলেন, সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুক ও স্মার্টফোন অধিকাংশ শিক্ষার্থী ব্যবহার করছে। তবে এর মাধ্যমে ভালো জিনিসটি গ্রহণ করতে হবে। কারণ, সেখানে যেমনি ভালো জিনিস রয়েছে। তেমনি খারাপ জিনিসও রয়েছে। পজিটিভ চিন্তা নিয়ে সেটি ব্যবহার করতে হবে। স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়াকে পজিটিভ জিনিস প্রচার করতে হবে। সকল কেই এই চিন্তা-চেতনায় বিশ্বাস করতে হবে।

লক্ষ্মীপুর টাউন লাইব্রেরির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হেলাল উদ্দিন মাহমুদ, হারুনুর রশিদ বাবলু, সাইফুল ইসলাম তপন, হারুনুর রশিদ। প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন প্রফেসর গিয়াস উদ্দিন ও কার্তিক সেনগুপ্ত।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

১০

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

১১

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

১২

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

১৩

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

১৪

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৫

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৬

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

১৭

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১৮

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১৯

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

২০
X