কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১১:৪২ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

ভোটারপ্রতি ১০ টাকা ব্যয় করতে পারবেন প্রার্থী 

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদনের পর গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়। নতুন অধ্যাদেশ অনুযায়ী, একজন সংসদ সদস্য প্রার্থী তার নির্বাচনী এলাকায় প্রতি ভোটারের জন্য সর্বোচ্চ ১০ টাকা ব্যয় করতে পারবেন।

সোমবার (৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় অধ্যাদেশের গেজেট প্রকাশ করে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে এ তথ্য জানা গেছে।

গেজেটে নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে রাজনৈতিক দলকে সম্পৃক্ত করে বেশ কিছু পরিমার্জন আনা হয়েছে। অনুদান হিসেবে পাওয়া অর্থের বিস্তারিত তালিকা স্পষ্টভাবে দলীয় ওয়েবসাইটে প্রকাশের বাধ্যবাধকতাও যুক্ত করা হয়েছে।

চূড়ান্ত আরপিওর অনুচ্ছেদ ৪৪: এই অনুচ্ছেদে নতুনভাবে সংযোজন করা হয়েছে যে, একজন প্রার্থীর নির্বাচনী ব্যয়ের সীমা ভোটারপ্রতি ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনুচ্ছেদ ১৩: প্রার্থী হওয়ার সময় মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে ৫০ হাজার টাকা জামানত, যা আগে ছিল ২০ হাজার টাকা।

নির্বাচন কর্মকর্তাদের বদলির বিষয়ে এখন থেকে উপ-পুলিশ মহাপরিদর্শককেও (ডিআইজি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুচ্ছেদ ৭৩: প্রার্থী ও রাজনৈতিক দলের ক্ষেত্রে মিথ্যা তথ্য, অপতথ্য, গুজব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অপব্যবহার রোধে নতুন অপরাধের বিধান যুক্ত করা হয়েছে।

এ ছাড়া অনুচ্ছেদ ৭৪, ৮১, ৮৭ ও ৮৯–এ আনা হয়েছে কয়েকটি ছোটখাটো সংশোধন। অনুচ্ছেদ ৯০–এ দল নিবন্ধন, আর্থিক অনুদান গ্রহণ এবং কোনো দলের নিবন্ধন স্থগিত হলে তার নির্বাচনি প্রতীক স্থগিত রাখার বিধান সংযোজন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেফিল্ড ডকফেষ্টে বাংলাদেশি ফিল্মমেকারদের ডেলিগেশন

‘বাংলাদেশের একটি হত্যাকাণ্ড’ নিয়ে সেই বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

৬ নবজাতকের মৃত্যুতে অবহেলার প্রমাণ পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী

কাজিনদের মধ্যে বিয়ে কি নিরাপদ? গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

বিশ্বকাপ নিয়ে গাভির ভবিষ্যদ্বাণী

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে ছাত্রদল নেতাদের মারধর

সনাতন ধর্মাবলম্বী ৩ প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন জামায়াতের এমপি

‘গণতন্ত্র ও সাংবিধানিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারে জিয়াউর রহমানের অবদান স্মরণীয় হয়ে থাকবে’

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

লেবাননে ইসরায়েলি জেনারেলের গাড়িতে হিজবুল্লাহর ড্রোন হামলা

১০

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভের ঘোষণা ককরোচ জনতা পার্টির

১১

দক্ষিণ লেবাননে আবারও ইসরায়েলি হামলা, নিহত ১

১২

ভারতে সূর্যাস্ত, বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে দিল বিসিসিআই

১৩

পাঠ্যক্রমে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করা হবে : শিক্ষামন্ত্রী

১৪

তাপপ্রবাহে পুড়ছে দেশ, থাকবে কদিন?

১৫

পশ্চিম তীরের বসতিতে কর ছাড়ের আইন পাস ইসরায়েলের

১৬

নানাবাড়িতে বেড়াতে এসে লাশ হলো মুনতাহা

১৭

শত্রুরা ইরানের জনগণের মনোবল ভাঙার চেষ্টা করছে : মোজতবা খামেনি

১৮

মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : চেয়ারম্যান

১৯

‘জামায়াত নেতার বেদে মেয়েদের চুল কেটে দেওয়ার’ দাবিটি ভুয়া

২০
X