কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৫:৫৯ এএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৭:৪৩ এএম
অনলাইন সংস্করণ

বুধবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ট্রান্সফরমার সংস্কার ও সংরক্ষণ, বৈদ্যুতিক কেবল লাইনের উন্নয়ন এবং গাছপালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য সিলেট নগরের বেশ কয়েকটি এলাকায় বুধবার (১২ নভেম্বর) ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি শিবগঞ্জ ফিডারের শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশ এলাকা, ১১ কেভি উপশহর ফিডারের শাহজালাল উপশহর এ ব্লক, বাংলাদেশ ব্যাংক কোয়ার্টার, ব্লক সি, তেররতন, ব্লক জে-এর ট্রাফিক অফিসসহ সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

তবে কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকাগুলোর গ্রাহকদের সহযোগিতা চেয়েছেন প্রকৌশলী আব্দুর রাজ্জাক।

এর আগে মঙ্গলবারও সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বোরহান উদ্দিন মাজার, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোয়াগাঁও, সাদাটিকর ও আশপাশ এলাকা, মিরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর, পীরেরচক ও সংলগ্ন এলাকা, উপশহর ই-ব্লক, মেইন রোড, ডি-ব্লক, রোজভিউ পয়েন্ট ও আশপাশের এলাকা, রোজভিউ পয়েন্ট, উপশহর ডি-ব্লক মেইন রোডের উভয় পাশ ও পার্শ্ববর্তী অঞ্চলে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

কালবেলা/নূর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১০

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১১

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১২

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৩

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১৪

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১৬

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৭

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৮

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৯

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

২০
X