কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

শীত-ঘূর্ণিঝড়-বৃষ্টিপাত নিয়ে বিডব্লিউওটির নতুন বার্তা

আবহাওয়া ভবন। ছবি : কালবেলা গ্রাফিক্স
আবহাওয়া ভবন। ছবি : কালবেলা গ্রাফিক্স

চলতি নভেম্বরের শেষ দিকে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে সাগর উত্তাল হয়ে উঠতে পারে বলে জানিয়েছে দেশের আবহাওয়া পর্যবেক্ষক দল বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বিডব্লিউওটি জানায়, সারা দেশে বৃষ্টি বিরতি চলছিল। এবার নভেম্বরের শেষে আবারও বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। অন্যদিকে দীর্ঘ নীরবতা ভেঙে আবারো বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠতে পারে। পরিস্থিতি বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ আসতে পারে।

এর প্রভাবেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের শঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে বিডব্লিউওটি।

বর্তমানে শীতের তীব্রতা বৃদ্ধি পেলেও শুক্রবার (১৪ নভেম্বর) থেকে কিছু উষ্ণ বায়ুর প্রবাহের কারণে শীতের মাত্রা কিছুটা কমে আসতে পারে। আশা করা হচ্ছে আগামী এক সপ্তাহ সর্বনিম্ন তাপমাত্রার মান সামান্য বৃদ্ধি এবং সর্বোচ্চ তাপমাত্রা প্রায় স্থিতিশীল থাকতে পারে।

তবে মাসের শেষ সপ্তাহে সর্বনিম্ন ও সর্বোচ্চ উভয় তাপমাত্রাই কিছুটা বাড়তে পারে। সুতরাং এ মাসের বাকি সময়ে উল্লেখযোগ্য ভাবে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার মতো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বরং ডিসেম্বরেই আসতে পারে প্রকৃত শীত।

কালবেলা/এমএ/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১১

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১২

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৩

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৪

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৫

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৬

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৭

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৮

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

২০
X