রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

‘সংখ্যালঘু ঐক্যমোর্চার আত্মপ্রকাশ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

দৈনিক জনকণ্ঠের অনলাইন সংস্করণে প্রকাশিত ‘সংখ্যালঘু ঐক্যমোর্চার আত্মপ্রকাশ’ শীর্ষক সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে সংখ্যালঘু ঐক্যমোর্চা।

রোববার (১৬ নভেম্বর) সংখ্যালঘু ঐক্যমোর্চার যুগ্ম সমন্বয়ক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টন ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টি নামীয় এক সংগঠনের কথিত সভাপতি সুকৃতি কুমার মণ্ডলের উদ্যোগে করা বরিশালের স্টাফ রিপোর্টারের বরাত দিয়ে রোববার (১৬ নভেম্বর) ‘সংখ্যালঘু ঐক্যমোর্চার আত্মপ্রকাশ’ শীর্ষক সংবাদটি প্রকাশ করে দৈনিক জনকণ্ঠের অনলাইন সংস্করণ। প্রকাশিত সংবাদটি সর্বতোভাবে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। মূলত সংখ্যালঘু জনগোষ্ঠীকে তার নবগঠিত দলে ব্যবহারের অসৎ উদ্দেশে এ কথিত সংবাদ প্রকাশ ও প্রচার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃত্বে ২০১৬ সালে গঠিত সংখ্যালঘু ঐক্যমোর্চা যা বর্তমানে ৪৩টি সংগঠন নিয়ে সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার ও স্বার্থ আদায়ে একাধিক্রমে নানা কর্মসূচি পালনে অব্যাহত ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার (১৫ নভেম্বর) মোর্চার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি মি. নির্মল রোজারিও। সভায় চলমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় আপামর সংখ্যালঘু-আদিবাসী জনগোষ্ঠীর ও বিভিন্ন সংগঠনের ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। তবে সভায় জাতীয় নির্বাচনে সংখ্যালঘুদের করণীয় বিষয়ে কোনোরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাইনোরিটি জনতা পার্টি নামীয় সংগঠনটি সংখ্যালঘু ঐক্যমোর্চাভুক্ত সংগঠন নয়। সুতরাং শনিবার অনুষ্ঠিত সংখ্যালঘু ঐক্যমোর্চার সভাটি মাইনোরিটি জনতা পার্টি নামীয় সংগঠনের আহ্বানে অনুষ্ঠিত হওয়ার বিষয়টি সম্পূর্ণরূপে মিথ্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X