কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১১:৩৫ এএম
অনলাইন সংস্করণ

মিশনের প্রেস উইংয়ে প্রশাসন ক্যাডার থেকে নিয়োগ, ইনফরমেশন অ্যাসোসিয়েশনের প্রতিবাদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিদেশস্থ বাংলাদেশ মিশনের প্রেস উইংয়ে বিসিএস প্রশাসন ক্যাডারের দুই কর্মকর্তাকে পদায়নের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশন। সোমবার (১৭ নভেম্বর) রাতে সংগঠনটির সহসভাপতি মোহাম্মদ আলী সরকার ও মহাসচিব মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ১৬ নভেম্বর (রোববার) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই কন্স্যুলেট জেনারেল অফিস মিশনের প্রেস উইংয়ে প্রথম সচিব (প্রেস) পদে বিসিএস (প্রশাসন) ক্যাডারের দুজন কর্মকর্তাকে নিয়োগ দেয়।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. জিয়াউল হক মীরকে দুবাই কনস্যুলেট জেনারেল অফিসে প্রথম সচিব (প্রেস) ও চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. তরিকুল ইসলামকে কুয়ালালামপুর হাইকমিশনে প্রথম সচিব (প্রেস) হিসেবে পদায়ন করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহের প্রেস উইংয়ের প্রথম সচিব (প্রেস) পদে বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তাদেরই দায়িত্ব দেওয়া হয়ে আসছে। কারণ চার্টার অব ডিউটিজ অনুযায়ী, গণমাধ্যম ও গণসংযোগসংক্রান্ত কাজ বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের নির্ধারিত দায়িত্ব।

বিবৃতিতে ১৩ জানুয়ারি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির দিকেও ইঙ্গিত করা হয়, যেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল—‘গণমাধ্যম ও গণসংযোগের কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।’

অ্যাসোসিয়েশন বলছে, গণমাধ্যম ও জনসংযোগের দায়িত্ব প্রশাসন ক্যাডারের নয়; তাই এই নিয়োগ সংগত নয়। সংগঠনটি আশা প্রকাশ করেছে যে কর্তৃপক্ষ দ্রুত এই নিয়োগ বাতিল করবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১০

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১১

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১২

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৪

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৫

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৬

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৭

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৮

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৯

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

২০
X