রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

গণভোটে হ্যাঁ-না বান্ডেল প্রশ্ন, অন্য অপশন নেই : সিইসি

সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত
সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুতি শুরু করেছে। গণভোটে ‘হ্যাঁ/না’–এর বাইরে কোনো অতিরিক্ত অপশন থাকছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মক ভোটিং পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সিইসি জানান, আজকের মহড়ার মূল উদ্দেশ্য ছিল একটি আদর্শ ভোটকেন্দ্রের বাস্তব পরিবেশ কেমন হতে পারে—তা পর্যবেক্ষণ করা। ভোটারদের সারিবদ্ধ হওয়া, পোলিং অফিসার ও প্রিসাইডিং কর্মকর্তাদের দায়িত্ব পালন, সাংবাদিক ও পর্যবেক্ষকদের উপস্থিতিতে সম্ভাব্য পরিস্থিতি—সবকিছুই কমিশন যাচাই করেছে।

নতুন ভোটারদের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, অনেকেরই ভোট দেওয়ার অভিজ্ঞতা নেই। মক ভোটিং তাদের হাতে-কলমে ধারণা দিচ্ছে। এবার নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় সময় ব্যবস্থাপনা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং কমিশন পুরো ভোটগ্রহণ প্রক্রিয়ায় নিজেদের সক্ষমতা পরিমাপ করছে।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের নিয়ম থাকলেও গণভোট যুক্ত হওয়ায় ৪২ হাজার ৫০০ পোলিং সেন্টার যথেষ্ট হবে কি না—এ নিয়ে প্রশ্ন রয়েছে।

সিইসি বলেন, আজকের রিয়েল-টাইম মূল্যায়নের ভিত্তিতে বুথ বা কেন্দ্র বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা চাই না মানুষের কষ্ট হোক। সময় বেশি লাগলে বুথ বাড়ানো হবে। এতে জনবল, ব্যালট বাক্স, লজিস্টিক ও ব্যয় বাড়লেও কমিশন প্রয়োজনকেই সর্বোচ্চ গুরুত্ব দেবে।

ভোটকেন্দ্রে অতিরিক্ত ভিড় এড়াতে সাংবাদিকদের দায়িত্ব শেষ করে দ্রুত বাইরে যেতে অনুরোধ করেন সিইসি। তিনি বলেন, এটি কোনোভাবেই সাংবাদিকতার কাজে বাধা নয়। পোলিং সেন্টারের ভেতর ভিড় তৈরি হলে ভোটগ্রহণ ব্যাহত হতে পারে—এটা প্রতিরোধ করতেই অনুরোধ করছি।

তিনি আরও বলেন, গণভোটে চারটি প্রশ্ন থাকলেও ভোট হবে ‘হ্যাঁ’ বা ‘না’ এর ভিত্তিতে। আইন অনুযায়ী প্রশ্নগুলো একসঙ্গে বান্ডেল করা হয়েছে এবং পৃথক অপশন নেই, যা রাজনৈতিকভাবে নির্ধারিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X