রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:২৬ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

জোড় ইজতেমার আখেরি মোনাজাত মঙ্গলবার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের তত্ত্বাবধানে আয়োজিত ৫ দিনব্যাপী জোড় ইজতেমার শেষ মুহূর্ত চলছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ জোড় ইজতেমার সমাপ্তি হবে।

কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি বলেন, আসন্ন বিশ্ব ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে গত শুক্রবার বাদ ফজর আম বয়ানের মাধ্যমে এ জোড় ইজতেমা শুরু হয়। আগামীকাল সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমাটির সমাপ্তি ঘোষণা করা হবে।

রায়হান জানান, এবারের জোড় ইজতেমার মাঠ থেকে কয়েক হাজার জামাত আল্লাহর রাস্তায় তাবলিগের সফরে বের হবে। তারা আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য খুরুজের জোড়ের প্রস্তুতি নেবেন। অন্যরা নিজ নিজ মহল্লা বা জেলায় ফিরে গিয়ে জোড় প্রস্তুতির মেহনত শুরু করবেন।

তিনি আরও বলেন, প্রচলিত নিয়ম অনুযায়ী ‘পুরানদের জোড়ের’ ৪০ দিন পর টঙ্গীর মূল ইজতেমা অনুষ্ঠিত হয়। তবে, আসন্ন জাতীয় নির্বাচনের কারণে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবারের ইজতেমা নির্বাচন-পরবর্তী সময়ে আয়োজিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X