কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৮ এএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

লিবিয়ায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের মধ্যে রাষ্ট্রদূতের ত্রাণ বিতরণ

রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে ত্রাণ হস্তান্তর করা হয়। ছবি: সংগৃহীত
রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে ত্রাণ হস্তান্তর করা হয়। ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যার কারণে লিবিয়ার পূর্বাঞ্চলে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সহযোগিতার জন্য রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে দূতাবাসের একটি টিম আল-বাইদা শহর সফর করেছে।

সফরকালে রাষ্ট্রদূত দারনা শহর থেকে আল-বাইদা শহরে আশ্রিত প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূত ক্ষতিগ্রস্ত প্রবাসীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের ভয়াবহ অভিজ্ঞতা সম্পর্কে অবহিত হন। এ সময় দূতাবাসের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বলেন, দূতাবাস লিবিয়ায় বিপদগ্রস্ত প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নানা প্রতিকূলতার মধ্যেও ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দারনাসহ পূর্বাঞ্চলে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পাশে দাঁড়াতে দূতাবাসের টিম আল-বাইদা এসেছে।

এ সময় রাষ্ট্রদূত তাদেরকে মনোবল দৃঢ় রাখার আহ্বান জানান এবং দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

তিনি আরও জানান, স্বেচ্ছায় দেশে যেতে ইচ্ছুক প্রবাসীদের দ্রুততম সময়ের মধ্যে দেশে পাঠাতে দূতাবাস আইওএমএর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। এ প্রসঙ্গে মান্যবর রাষ্ট্রদূত বলেন, লিবিয়ায় বসবাসরত সব প্রবাসীর সার্বিক কল্যাণ নিশ্চিত করতে দূতাবাস বদ্ধপরিকর।

অন্যদিকে বর্তমানে দারনা শহরে অবস্থানরত ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য দূতাবাসের পাঠানো জরুরি ওষুধসহ দেড় টন ত্রাণসামগ্রী ইতোমধ্যে দারনা শহরে পৌঁছেছে। এ সব ত্রাণসামগ্রী ও ওষুধপত্র দারনা শহরে দীর্ঘদিন ধরে কর্মরত সিনিয়র বাংলাদেশি নাগরিকদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের নিকট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X