রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বীকন ফার্মাসিউটিক্যালসের পরিচালক এবাদুল করিম আর নেই

মো. এবাদুল করিম। ছবি : সংগৃহীত
মো. এবাদুল করিম। ছবি : সংগৃহীত

বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির কর্ণধার এবং কোহিনূর কেমিক্যালসের পরিচালক মো. এবাদুল করিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্র অনুযায়ী, আজ সকাল ৯টায় তিনি রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্নাতক ডিগ্রি সম্পন্ন করার পরই মো. এবাদুল করিম অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ব্যবসায়িক অঙ্গনে প্রবেশ করেন। তার উদ্যোক্তা দক্ষতা, সুদৃঢ় ব্যবস্থাপনা এবং দূরদর্শী অভিজ্ঞতার ফলস্বরূপ তিনি একাধিক প্রতিষ্ঠানকে সফলতার শীর্ষে নিয়ে যেতে সক্ষম হন।

তিনি বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নেতৃত্ব দেন এবং দেশের ওষুধ শিল্পে উচ্চপ্রযুক্তি সম্পন্ন নতুন পণ্য, বিশেষ করে ক্যান্সার চিকিৎসার ওষুধ উৎপাদনে প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করেন। পাশাপাশি বীকন ডেভেলপমেন্ট লিমিটেড : আবাসন খাতেও তার পদচারণা ছিল। তিনি এই স্বনামধন্য রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কোম্পানিরও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

কোহিনূর কেমিক্যালস কো. (বিডি) লি. দেশের বৃহত্তম এবং শীর্ষস্থানীয় সাবান, প্রসাধনী ও টয়লেট্রিজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এটির পরিচালকের ভূমিকায় ছিলেন তিনি। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে তার দীর্ঘ অভিজ্ঞতা এবং সুদূরপ্রসারী ভাবনা তাকে একজন ব্যতিক্রমী ও অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছিল।

তার জানাজা আজ বাদ আসর গুলশান সোসাইটি মসজিদে অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে’ মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X