কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ এএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ

‘ট্রাম্প গোল্ড ভিসা’ চালু, সরাসরি মিলবে মার্কিন নাগরিকত্ব

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পেতে আগ্রহী ধনী ব্যক্তিদের জন্য ‘ট্রাম্প গোল্ড ভিসা’ চালু করেছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রথমে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই খবর জানিয়েছেন এবং পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিষয়টি নিশ্চিত করেন।

ট্রাম্প বলেন, যোগ্য ও যাচাইকৃত আগ্রহীদের জন্য দারুন খবর! ট্রাম্প গোল্ড ভিসা মার্কিন নাগরিকত্ব পাওয়ার সরাসরি পথ হিসেবে কাজ করবে। আমাদের কোম্পানিগুলোও তাদের মেধাবী কর্মীদের ধরে রাখতে পারবে।

ভিসা পেতে আগ্রহীদের প্রথমে TrumpCard.gov ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের সময় ফি হিসেবে দিতে হবে ১৫ হাজার ডলার। আবেদন যাচাই হওয়ার পর ভিসার জন্য ‘চাঁদা’ হিসেবে দিতে হবে ১০ লাখ ডলার। ট্রাম্প গোল্ড ভিসার মর্যাদা গ্রিন কার্ডের সমতুল্য, তাই এটি পাওয়ার পর যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার সুযোগ থাকবে।

বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন, প্রাক-নিবন্ধন পর্যায়ে ইতিমধ্যে প্রায় ১০ হাজার আবেদন এসেছে এবং সময়ের সঙ্গে সঙ্গে আরও হাজার হাজার আবেদন আসার আশা করা হচ্ছে। প্রশাসন আশা করছে, এতে মার্কিন কোষাগারে কোটি কোটি ডলার উপার্জন হবে।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প গোল্ড ভিসার মাধ্যমে অভিবাসনের নিয়ন্ত্রণ বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক সুবিধাও নিশ্চিত করতে চাওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে দেশজুড়ে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান চালিয়ে এসেছে এবং হাজার হাজার নথিবিহীন ব্যক্তিকে ফেরত পাঠিয়েছে।

সূত্র: রয়টার্স

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X