কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ফার্মগেটে সড়ক অবরোধ, তীব্র যানজট

শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ফার্মগেটে সড়ক অবরোধ, তীব্র যানজট
ছবি : সংগৃহীত

রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে এক শিক্ষার্থীর মারা যায়। সহপাঠীর মৃত্যুর জেরে খুনিদের শাস্তির দাবিতে ফার্মগেটের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় সহপাঠীর খুনির শাস্তি দাবিতে নানা স্লোগান দেন তারা।

নিহত শিক্ষার্থী তেজগাঁও কলেজের উচ্চ মাধ্যমিকের সাকিবুল হাসান রানা। তিনি বিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ সেশনের ছাত্র ছিলেন।

বুধবার রাজধানীর মালিবাগের একটি বেসরকারি হাসপাতালে সাকিবুলের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শামিমা ইয়াসমিন।

শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার ওসি ক্যশৈনু বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই আছি। সড়ক আটকে সহপাঠীর খুনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন শিক্ষার্থীরা। এতে আশপাশের সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তাদের সড়ক ছেড়ে কলেজের পাশে বিক্ষোভের জন্য বুঝিয়ে বলার চেষ্টা করছি।

পুলিশ সূত্র জানায়, ফার্মগেট এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন কয়েকশ শিক্ষার্থী। এতে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে তীব্র যানজট তৈরি হয়। যানজটে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা।

এর আগে, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন গুরুতর আহত হয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আহত তিনজন হলেন— সাকিবুল হাসান রানা (বিজ্ঞান বিভাগ, সেশন ২০২৪-২৫), হৃদয় আহমেদ (মানবিক বিভাগ, সেশন ২০২৪-২৫) ও আইডিয়াল কলেজের শিক্ষার্থী জান্নাত (মানবিক বিভাগ, সেশন ২০২৫-২৬)। তাদের মধ্যে সাকিবুল হাসান রানার মৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৩

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৪

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৫

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৬

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৭

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১৮

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১৯

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

২০
X