কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৩২ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজদের কারণে দেশের মানুষের স্বস্তি নিশ্চিত হচ্ছে না : জামায়াত আমির

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

চাঁদাবাজ আর টেন্ডারবাজদের কারণে দেশের মানুষের স্বস্তি নিশ্চিত হচ্ছে না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এদিন জামায়াত আমির নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে লেখেন, ‘আপনার একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী। আপনার মতামতের ভিত্তিতেই তৈরি হবে আমাদের নির্বাচনী ইশতেহার। ‘জনতার ইশতেহার’ শীর্ষক একটি অনলাইন প্ল্যাটফর্মে এসব মতামত সংগ্রহ করা হবে।

এর আগে, এক নির্বাচনী প্রচারণায় জামায়াত আমির বলেন, সব নাগরিকের মধ্যে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা দেখতে চায় জামায়াত। বিদ্যমান বৈষম্যপূর্ণ অর্থনৈতিক অবস্থার অবসান ঘটাবে জামায়াত ইসলামী। দেশের শ্রমিক ও সম্পদশালীদের মধ্যকার আকাশচুম্বী ব্যবধান কমিয়ে আনা ছাড়া সব মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

তিনি বলেন, আমাদের অনেক বন্ধু বলেন, তারা ক্ষমতায় গেলে আমাদের বাদ দিয়ে জাতীয় সরকার গঠন করবেন। কিন্তু আমরা ক্ষমতায় গেলে তিন শর্তে তাদের নিয়েই জাতীয় সরকার গঠন করব। দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর টেন্ডারবাজদের কারণে দেশের মানুষের স্বস্তি নিশ্চিত হচ্ছে না। সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন দুর্নীতির বিস্তার ঘটে গেছে।

নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু না হওয়ায় দেশের অপরাধ কমানো সম্ভব হয়নি মন্তব্য করে ডা. শফিকুর রহমান আরও বলেন, সব অপরাধের যাত্রা শুরু হয় অপ-নির্বাচন থেকে। তাই আগামীর নির্বাচন শতভাগ সুষ্ঠু করে সত্যিকারের জনগণের প্রতিনিধিদের দেশ গড়ার সুযোগ দিতে হবে। অনেকে নির্বাচনের আগে ওয়াদা করে ক্ষমতায় গেলে কুরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন প্রতিষ্ঠা করবে না। তাদের প্রতি আহ্বান জানাব, পারলে একবার ঘোষণা দিন যে ক্ষমতায় গেলে কোরআনের আইন প্রতিষ্ঠা করবেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X