স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বেতন কমছে ক্রিকেটারদের, বাড়বে কেবল একজনের!

রোহিত শর্মা ও বিরাট কোহলি। ছবি : সংগৃহীত
রোহিত শর্মা ও বিরাট কোহলি। ছবি : সংগৃহীত

আগামী ২২ জানুয়ারি অনলাইনে ৩২তম এজিএমে বসবে ভারতীয় ক্রিকেট বোর্ড। ওই বার্ষিক সাধারণ সভার অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় বিরাট কোহলি ও রোহিত শর্মার কেন্দ্রীয় চুক্তি। দুই তারকার ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে সেই বৈঠক থেকে।

ভারতের গণমাধ্যমের খবর অনুযায়ী, নতুন চুক্তিতে ‘এ+’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে নামিয়ে আনা হতে পারে কোহলি-রোহিতকে। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের পর এখন কেবল ওয়ানডেতে খেলছেন তারা। গত জুনে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসর নেন তারা। গত মে মাসে টেস্ট ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা আসে। জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজার সঙ্গে এ প্লাস ক্যাটাগরিতে ছিলেন কোহলি ও রোহিত।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এবার ‘এ’ ক্যাটাগরিতে নামানো হলে বেতন অনেকাংশে কমে যাবে কোহলি-রোহিতের। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, ‘এ+’ ক্যাটাগরির বার্ষিক বেতন ৭ কোটি রুপি, ‘এ’ ক্যাটাগরিতে ৫ কোটি। অর্থাৎ, প্রায় দুই কোটি রুপি বেতন কমে যাবে ভারতের এই দুই তারকা ক্রিকেটারের।

৩৮ বছর বয়সী রোহিত ও ৩৭ বছর বয়সী কোহলি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ে দারুণ ভূমিকা রাখেন। দুই সেঞ্চুরি, এক ফিফটিসহ ৩ ইনিংসে ৩০২ রান করেন কোহলি। ৩ ইনিংসে ২ ফিফটিসহ ১৪৬ রান করেন রোহিত।

এদিকে পিটিআই আরও জানিয়েছে, টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুভমান গিলকে নতুন মৌসুমে এক ধাপ ওপরে তুলে ‘এ+’ ক্যাটাগরিতে নেওয়ার চিন্তাভাবনা চলছে। সেক্ষেত্র তার বেতন বাড়বে ২ কোটি রুপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১০

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১১

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১২

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১৫

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৬

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৭

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৯

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

২০
X