কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

কলম্বিয়া ইউনিভার্সিটিতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরানো ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরানো ছবি

‘বাংলাদেশের অর্থনীতি : সম্ভাবনা এবং চ্যালেঞ্জ’ শীর্ষক একটি বিশেষ সেমিনার আজ নিউইয়র্ক সিটির বিশ্বখ্যাত কলম্বিয়া ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের শীর্ষ দৈনিক সংবাদপত্র বাংলাদেশ প্রতিদিন আয়োজিত এ সেমিনার (স্থানীয় সময়) সকাল ১০টায় শুরু হয়ে চলবে বেলা ১টা পর্যন্ত।

বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেবেন বদলে দেওয়া বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন।

মূল বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান।

নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক ড. বীরুপাক্ষ পালের সঞ্চালনায় সেমিনারের প্যানেলিস্টরা হচ্ছেন- জাতিসংঘের অর্থনৈতিক বিষয়ক গবেষণা টিমের সদ্য বিদায়ী প্রধান অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম, কলরাডো ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক ড. ফরিদা খান, কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক ড. মাইকেল এস স্ট্যাকলার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পানি বিশেষজ্ঞ ড. সুফিয়ান এ খন্দকার এবং নিউজার্সির মনমাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজ-কর্ম বিভাগের পরিচালক অধ্যাপক গোলাম মাতবর।

এ সময় নিজ নিজ পর্যবেক্ষণ দেবেন যুক্তরাষ্ট্র প্রবাসীদের মধ্যে স্টেট সিনেটর (জর্জিয়া) শেখ রহমান, স্টেট সিনেটর (কানেকটিকাট) মো. মাসুদুর রহমান, স্টেট রিপ্রেজেনটেটিভ (নিউহ্যামশায়ার) আবুল বি খান এবং মেলবোর্ন সিটির মেয়র মাহাবুবুল আলম তৈয়ব। এ সেমিনারের শিক্ষার্থীরাও উপস্থিত থাকবেন।

আমন্ত্রণ জানানো হয়েছে বীর মুক্তিযোদ্ধাসহ বিশিষ্টজনদের। আসন সংখ্যা সীমিত হওয়ায় শুধু আমন্ত্রিতরাই প্রবেশাধিকার পাবেন। উল্লেখ্য, শুরুতে এক ঘণ্টা প্রাতরাশের পাশাপাশি পারস্পরিক কুশলাদি বিনিময় করার সুযোগ রয়েছে। দুপুরের খাবার শেষে সেমিনারের পরিসমাপ্তি ঘটবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X