শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৬ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ডিএনসিসির মশক নিধন অভিযান : এডিসের লার্ভা পাওয়ায় জরিমানা

ডিএনসিসির বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা
ডিএনসিসির বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মশক নিধন অভিযানে তিনটি ভবনে এডিসের লার্ভা পাওয়ায় এক লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

অঞ্চল-১ এর আওতাধীন উত্তরা ০৭ ও ০৯ নং সেক্টর এলাকায় মশক নিধন অভিযান পরিচালনাকালে দুটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় দুটি মামলায় মোট ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ডেঙ্গু নিয়ন্ত্রণে বাসা বাড়ি, বাণিজ্যিক ভবন ও নির্মাণাধীন ভবনে, ফাঁকা প্লটে মশকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। ডিএনসিসির অঞ্চল-০১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা জহুরা এই অভিযান পরিচালনা করেন।

অঞ্চল-৩ এর আওতাধীন তেজগাঁও ও বনানী এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখী আহমেদ মশক নিধন অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে বাসা বাড়ি, বাণিজ্যিক ভবন ও নির্মানাধীন ভবনে, ফাঁকা প্লটে মশকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কয়েকটি বাড়িতে অল্প পরিমাণ এডিসের লার্ভা পাওয়ায় সতর্ক করা হয়।

অঞ্চল-১০ এর আওতাধীন বাড্ডা এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল বাসেত মশক নিধন অভিযান পরিচালনা করেন। একটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা ডিএনসিসির দশটি অঞ্চলের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করে এবং মাইকিং করে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন করেন। ডেঙ্গুর ভয়াবহতা তুলে ধরে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে পথনাটক আয়োজন করার মাধ্যমে মানুষকে সচেতন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১০

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১১

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১২

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৩

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৪

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৫

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৬

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৮

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X