কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১২:০৬ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, কাটবে কখন জানাল আবহাওয়া অফিস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীতে শীতের তীব্রতা আরও বেড়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে ঘন হয়েছে কুয়াশা। কোথাও কোথাও বইছে হিমেল বাতাস। রাতের শেষ প্রহর থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় ঢাকা শহর। শীতের দাপটে জনজীবন হয়ে উঠেছে বিপর্যস্ত।

শুক্রবার (২ জানুয়ারি) দেশের ৭ জেলায় বইছে শৈত্যপ্রবাহ।

এ অবস্থায় রাজধানীবাসীর জীবন হয়ে উঠেছে বিপর্যস্ত। এদিকে, টানা কয়েকদিন পর রাজধানীতে রোদের মুখ দেখা যায়। ফলে কমতে শুরু করেছে কুয়াশা।

ঢাকায় কুয়াশা নিয়ে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, আজ রাজধানীসহ অন্তত দুই-তৃতীয়াংশ এলাকায় কুয়াশা ছড়িয়ে আছে। রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু অংশ ছাড়া দেশের অন্যত্র কুয়াশা আছে।

তিনি আরও বলেন, গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের প্রায় পুরোটা অংশে কুয়াশা ছিল। তা কেটেছিল গত বুধবার। কিন্তু দুই দিন কিছুটা কুয়াশামুক্ত থাকার পর আজ আবার হঠাৎ কেন এত কুয়াশা।

এ বিষয়ে আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, শীতের দিনে কুয়াশা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এত বেশি হওয়ার একটা কারণ হতে পারে এখন পশ্চিমা লঘুচাপের অনুপস্থিতি। সাধারণত প্রতি মাসে দুবার এই লঘুচাপ আসে। কিন্তু গত ডিসেম্বর থেকে এর দেখা নেই। লঘুচাপ থাকলে বৃষ্টি হয়, তাতে কুয়াশা কমে। আবার সেইসঙ্গে বাতাসের গতিবেগ বাড়ে। তাতে কুয়াশা ছড়িয়ে পড়তে পারে।

আবহাওয়াবিদ আরও বলেন, এরই মধ্যে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের বিভিন্ন স্থানে কুয়াশা কমে এসেছে। ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অংশে আবার কুয়াশা আছে। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে কুয়াশা কমে আসতে পারে।

সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১০

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১১

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১২

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৩

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৪

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৫

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৬

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৭

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৮

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১৯

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

২০
X