কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১১:৫২ এএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে সবচেয়ে বেশি শীত কবে পড়েছিল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শীতকাল এলেই দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা কমতে শুরু করে। বিশেষ করে জানুয়ারি মাসকে বাংলাদেশের সবচেয়ে শীতল সময় ধরা হয়। চলতি শীতেও কুয়াশা ও ঠান্ডার তীব্রতায় জনজীবন ব্যাহত হচ্ছে। তবে আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, অতীতে বাংলাদেশ আরও বেশি হাড়কাঁপানো শীতের মুখোমুখি হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সংরক্ষিত রেকর্ড অনুযায়ী, ১৯৪৭ সাল থেকে এখন পর্যন্ত একাধিকবার দেশের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে।

১৯৬৪ সালে সিলেটের শ্রীমঙ্গলে দেশের তাপমাত্রা নেমেছিল ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। এর চার বছর পর, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি একই স্থানে তাপমাত্রা আরও কমে দাঁড়ায় ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।

স্বাধীনতার পর দীর্ঘদিন এই রেকর্ড অক্ষত থাকলেও, ২০১৮ সালের জানুয়ারিতে তা ভেঙে যায়। সে বছর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় - মাত্র ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটি এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে কম তাপমাত্রার রেকর্ড।

ওই বছরই সৈয়দপুরে তাপমাত্রা নেমেছিল ২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। পাশাপাশি ডিমলা, রাজারহাট ও দিনাজপুরে তাপমাত্রা ছিল তিন ডিগ্রির ঘরে। এর আগে ২০১৩ সালে রংপুর, দিনাজপুর ও সৈয়দপুরেও তিন ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রেকর্ড হয়। ২০০৩ সালে রাজশাহীতে তাপমাত্রা নেমেছিল ৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়াবিদরা বলছেন, শীতকালে দেশের উত্তরাঞ্চলেই সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে। কারণ উত্তর ভারতের ঠান্ডা বাতাস পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়ে প্রথমে এই অঞ্চলে প্রবেশ করে। পাশাপাশি ঘন কুয়াশা, খোলা মাঠ এবং রাতে দ্রুত তাপ বের হয়ে যাওয়ার কারণে উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বেশি অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শীত মৌসুমে তাপমাত্রার ওঠানামা স্বাভাবিক। তবে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র : বিবিসি বাংলা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X