রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০২:৫৩ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার কবরে শেকৃবি বৃহত্তর বগুড়া সমিতির শ্রদ্ধাঞ্জলি

খালেদা জিয়ার কবরে শেকৃবি বৃহত্তর বগুড়া সমিতির শ্রদ্ধাঞ্জলি। ছবি : সংগৃহীত
খালেদা জিয়ার কবরে শেকৃবি বৃহত্তর বগুড়া সমিতির শ্রদ্ধাঞ্জলি। ছবি : সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সদ্য প্রয়াত দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ‘বৃহত্তর বগুড়া সমিতি’র নেতারা।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাদের কবরে এই ফুলেল শ্রদ্ধা জানান নেতারা। এ সময় তারা দুই নেতার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন–শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অধ্যাপক, ইউট্যাবের যুগ্ম-মহাসচিব ও সংগঠনটির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এফএম আমিনুজ্জামান রিপন, শেকৃবি সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক নুর মহল আক্তার বানু, অধ্যাপক ড. মো. জাহেদুর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ মো. নজরুল ইসলাম সুলতান, ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ মাহবুবুল আলম, সহকারী কন্ট্রোলার মহিদুল ইসলাম পলাশ প্রমুখ।

এদিকে, শ্রদ্ধা নিবেদন শেষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)-এর অধ্যাপক ড. এফএম আমিনুজ্জামান রিপন বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ তাদের প্রকৃত অভিভাবক হারিয়েছে। সকলের মতো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘বৃহত্তর বগুড়া সমিতি’ও শোকাহত। এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকলকে এগিয়ে এসে দেশকে গঠন করতে হবে।

শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি বাংলাদেশ এর যুগ্ম-সম্পাদক কৃষিবিদ মো. নাহিয়ান হোসেনসহ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) বৃহত্তর বগুড়া সমিতির সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১০

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১১

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১২

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৩

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৪

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৫

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৬

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৭

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৮

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

২০
X