কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৮ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-কোরিয়া সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন

বাংলাদেশ এবং কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: কালবেলা
বাংলাদেশ এবং কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: কালবেলা

বাংলাদেশ এবং কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের কোরিয়ান দূতাবাস এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বর্ণাঢ্য সংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ এবং কোরিয়ার জাতীয় সংগীত পরিবেশিত হয়। আলোচনা পর্বের শুরুতেই বক্তব্যে রাষ্ট্রদূত পার্ক ইয়াং-সিক আয়োজন সফল করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভূমিকার প্রশংসা করেন তিনি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে। সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে, কিন্তু এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে দুই দেশের মানুষে মানুষে সাংস্কৃতিক সম্পর্ক ও কোরিয়া বাংলাদেশের বন্ধুত্ব নিশ্চয় আরও ভালো হবে।

এ ছাড়া সারা দেশে ৬৪ জেলা ও উপজেলা পর্যায়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি তার কার্যক্রম বিস্তৃত করেছে বলেও উল্লেখ করেন মহাপরিচালক।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী কে এম খালিদ।

সাইফুল ইসলাম ইভান, ভাবনার নির্দেশনায় ও লিয়াকত আলী লাকীর পরিকল্পনায় দলীয় নৃত্য পরিবেশন করে একাডেমি নৃত্য শিল্পীদল ‘স্বাধীনতা শব্দটি কি করে আমাদের হলো’।

এরপর পরিবেশিত হয় কোরিয়া এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকগান। পরিবেশনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীরা। আবারও দলীয় নৃত্য পরিবেশনা ‘আজ কেন মোর প্রাণ সজনী গো’ ধামাইল পরিবেশন করেন একাডেমির নৃত্যশিল্পীরা। কোরিওগ্রাফি করেছেন ফিফা চাকমা, ভাবনা ও পরিকল্পনায় লিয়াকত আলী লাকী।

‘বাংলার বর্ণিল সংস্কৃতি’ পরিবেশনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি নৃত্যশিল্পীরা। কোরিওগ্রাফি ফিফা চাকমা এবং ভাবনা ও পরিকল্পনা লিয়াকত আলী লাকি।

এরপর পরিবেশিত হয় ‘বাউল নৃত্য- সহজ মানুষ’। পরিবেশনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি নৃত্যশিল্পীরা। নৃত্য নির্দেশনায় মেহরাজ হক তুষার এবং ভাবনা ও পরিকল্পনায় লিয়াকত আলী লাকী। কোরিয়ান সাংস্কৃতিক দলের পরিবেশনায় কোরিয়ার শিল্পীরা পরিবেশন করেন গান এবং নৃত্য। ঐতিহ্যবাহী ও প্রকৃতিনির্ভর ১০ পরিবেশনা উপস্থাপন করেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X