কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ইসিতে পর্যবেক্ষক সংস্থার আবেদনের শেষ দিন আজ

নির্বাচন কমিশন ভবন। ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশন ভবন। ছবি : সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় দফায় পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করেছিল নির্বাচন কমিশন (ইসি)। এ দফায় আবেদনের সময় শেষ হচ্ছে আজ। দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোকে রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার মধ্যে আবেদন করতে হবে। নতুন পর্যবেক্ষক সংস্থাগুলোকে যাচাই-বাছাই শেষে পাঁচ বছরের জন্য নিবন্ধন দেবে ইসি।

নির্বাচন কমিশন জানায়, চলতি বছর ১৮ জানুয়ারি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করেছিল ইসি। নির্ধারিত সময়ে ১৯৯টি এবং পরে ১১টিসহ মোট ২১০টি সংস্থা নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন করে। তাদের কাগজপত্র বাছাই করে গত ৮ আগস্ট ৬৮টির খসড়া প্রকাশ করে কমিশন। ওই ৬৮টি সংস্থার ওপর দাবি-আপত্তি জমা দেওয়ার শেষ ছিল ৩১ আগস্ট। এতে দুটি সংস্থার বিষয়ে অভিযোগ জমা পড়েছে। সেগুলো শুনানি করে ৬৬টি সংস্থাকে চূড়ান্তভাবে নিবন্ধন দেয় ইসি। আর আপত্তির শুনানি শেষে দুই সংস্থার মধ্যে মানিকগঞ্জের হিউম্যান রাইটস ওয়াচ কমিশনের নাম পরিবর্তন করতে বলেছে কমিশন। আর ঢাকার রূপনগর শিক্ষা স্বাস্থ্য সহায়তা ফাউন্ডেশন-রিহাফের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বলেন, গত বৃহস্পতিবার পর্যন্ত আমাদের দপ্তরে ২০ থেকে ২৫টি আবেদন এসেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, আবেদনগুলো সচিব স্যারের দপ্তর হয়ে আসে।

ইসির পরিচালক জনসংযোগ মো. শরিফুল আলম জানান, প্রাথমিক বাছাইয়ে বাদ পড়েছে এমন সংস্থাও নতুন করে আবেদন করতে পারবে। এ ছাড়া আপত্তি আসা দুটি সংস্থাও চাইলে নতুন করে আবেদন করতে পারবে। এই দুই সংস্থার নিবন্ধন প্রক্রিয়ার বিষয়টি এখনো চলমান রয়েছে।

উল্লেখ্য, ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে প্রথমবারের মতো ১৩৮টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয় ইসি। সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ১১৮টি সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১০

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১১

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১২

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৩

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৪

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৫

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৬

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৭

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৮

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

২০
X