কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৬ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

২৮ জন উপপরিচালককে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন আনসার-ভিডিপির মহাপরিচালক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদ্য পদোন্নতিপ্রাপ্ত ২৮ জন কর্মকর্তাকে উপপরিচালকের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদ্য পদোন্নতিপ্রাপ্ত ২৮ জন কর্মকর্তাকে উপপরিচালকের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদ্য পদোন্নতিপ্রাপ্ত ২৮ জন কর্মকর্তাকে উপপরিচালকের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইডি।

আজ রোববার দুপুর ১টা ৩০ মিনিটে র‌্যাঙ্ক ব্যাজ পরানো অনুষ্ঠান বাহিনীর সদর দপ্তরের অপস কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।

এ সময় বাহিনীর অতিরিক্তি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, বিজিবিএম, পিবিজিএম (বার), বিএএম, এনডিসি, উপমহাপরিচালক প্রশাসন কর্নেল মো. নাজিম উদ্দিন, উপমহাপরিচালক অপারেশন্স একেএম জিয়াউল আলম, বিভিন্ন রেঞ্জ থেকে আগত রেঞ্জ কমান্ডারবৃন্দ, বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট, পরিচালকবৃন্দ-সহ সদর দপ্তরের অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা ৩৬তম বিসিএসের মাধ্যমে সহকারী পরিচালক পদে ২০১৮ সালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ ৫ বছর সন্তোষজনকভাবে কর্মজীবন অতিক্রম করায় গত ২১ সেপ্টেম্বর ২৮ জন কর্মকর্তাকে উপপরিচালক পদে পদোন্নতি প্রদান করা হয়।

রোববার অত্যন্ত আড়ম্বরভাবে বিভিন্ন ইউনিট থেকে কর্মকর্তাগণকে সদর দপ্তরে এনে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে বাহিনীর মহাপরিচালক তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের সঙ্গে নিয়ে কেক কাটা হয়।

র‌্যাঙ্ক ব্যাজ পরিধান অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সততা, নিষ্ঠা, বিশ্বস্ততা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে উদ্বুদ্ধ করেন। তিনি সবাইকে ‘চেইন অব কমান্ড’ মেনে শৃঙ্খলা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্য থেকে উপপরিচালক মো. আনোয়ার হোসাইন সরকার অনুভূতি প্রকাশ করেন। তিনি বাহিনীর সব ঊর্ধ্বতন কর্মকর্তা ও পদোন্নতি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। সেই সঙ্গে ২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সততা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করার অঙ্গীকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১০

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১১

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৩

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৪

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৬

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৭

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৮

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৯

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

২০
X