কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজে সাধারণ আনসাররা

আনসার
প্রশিক্ষণে সেরাদের পুরস্কৃত করা হয়। ছবি : কালবেলা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে সফিপুর আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ হয়।

কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ্দিন, ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট মো নূরুল হাসান ফরিদীসহ উপমহাপরিচালক ও বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা।

প্রধান অতিথি সুসজ্জিত খোলা সবুজ জিপে প্রতিটি কন্টিনজেন্ট পরিদর্শন করেন। পরে প্যারেড কমান্ডার সেফাউল হোসেনের নেতৃত্বে প্যারেড ছয় সারিতে মার্চ করে প্রধান অতিথিকে অভিবাদন জানায়।

প্রধান অতিথি তার বক্তব্যে আনসার বাহিনীর ভূয়সী প্রশংসা করে বলেন, বর্তমানে সারা দেশে পাঁচ হাজারের অধিক প্রতিষ্ঠানে সাধারণ আনসার সদস্যরা অঙ্গীভূত হয়ে দেশের জননিরাপত্তায় অবদান রাখছেন। এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন, বিভিন্ন ধর্মীয় উৎসব, বর্ষবরণ, শপিংমল, বাণিজ্যমেলা ও বইমেলা, রেলস্টেশন, ট্রাফিক কন্ট্রোল, বিশেষায়িত হাসপাতালসহ প্রভৃতি ক্ষেত্রে সাধারণ আনসার সদস্যরা জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন।

পরে শ্রেষ্ঠ প্রশিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। মোট ৭৯৩ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ড্রিলে শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেন মো. ইকবাল হোসেন, ফায়ারিংয়ে সেরা মো. আবু নাঈম সোহান। আর সব মিলিয়ে চৌকস প্রশিক্ষণার্থীর পুরস্কার লাভ করেন মো. নোমান বকাউল।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কঙ্কাল

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১০

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১১

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১২

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৩

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

১৪

বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০

১৫

আল জাজিরার বিশ্লেষণ / হরমুজ প্রণালি ও লোহিত সাগরের পর কাস্পিয়ান সাগরেও ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

১৬

বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

১৭

১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার, যাদের থাকছে

১৮

খুলনায় টিকিট কালেক্টরের মরদেহ উদ্ধার

১৯

এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে কুড়িগ্রামে

২০
X