কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

‘নির্বাচনকে ঘিরে নাশকতা করলেই ব্যবস্থা’

লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান।
লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান।

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনো নাশকতা এবং বিশৃঙ্খলা করলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মাটিকাটা ইসিবি চত্বর মেইন রোডে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় র‍্যাব-৪ এর রোবাস্ট পেট্রোল টিমের একটি বিশেষ মহড়াও প্রদর্শন করা হয়।

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে র‍্যাব বিশেষ রোবাস্ট পেট্রোল ও চেকপোস্ট মোতায়েন করছে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে কোনো সন্ত্রাসী গোষ্ঠী যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে লক্ষ্যে সারা দেশে একযোগে র‍্যাব কাজ করছে। এ ছাড়া সামাজিক অপরাধ, হত্যা, চুরি, ছিনতাই রোধে নিয়মিত র‌্যাব-৪ এর বিশেষ রোবাস্ট পেট্রোল ও চেকপোস্ট মোতায়েন থাকবে।

লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান বলেন, জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ইভেন্টের সময় বিভিন্ন স্বার্থান্বেষী মহলের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতার আশঙ্কা দেখা দিলে নাগরিকদের জানমালের নিরাপত্তায় র‌্যাব কাজ করে যাবে। রোবাস্ট পেট্রোল ছাড়াও যে কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি, সহিংসতা বা নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় র‌্যাব স্পেশাল ফোর্স টিম, র‌্যাবের হেলিকপ্টার, ডগ স্কোয়াড, ও বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। এ ছাড়া যে কোনো গুজব অপপ্রচার রোধে র‍্যাবের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি রাখছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১০

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১১

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১২

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৩

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৪

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৫

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৬

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৭

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৮

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৯

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

২০
X