কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৯:৪৬ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

হাদি হত্যার ২ আসামি হস্তান্তর প্রক্রিয়া শুরু, দেশে আনা হবে যেভাবে

গ্রেপ্তার দুই আসামি ফয়সাল ও আলমগীর (বাঁয়ে) এবং ওসমান হাদি হত্যার সিসিটিভি ফুটেজ (ডানে)। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার দুই আসামি ফয়সাল ও আলমগীর (বাঁয়ে) এবং ওসমান হাদি হত্যার সিসিটিভি ফুটেজ (ডানে)। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর। রোববার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

গত বছরের ১২ ডিসেম্বর ঢাকায় চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে আত্মগোপন করেছিলেন আসামি ফয়সাল ও আলমগীর। পশ্চিমবঙ্গ পুলিশ এই গ্রেপ্তারকে একটি বড় সাফল্য হিসেবে বর্ণনা করেছে। কেননা হাদি হত্যার পর বাংলাদেশে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছিল।

দেশের আলোচিত হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ দুই আসামির গ্রেপ্তারের খবর প্রকাশের পর পরই তাদের দেশে ফেরত আনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সবার মনে প্রশ্ন কীভাবে, কোন প্রক্রিয়ায় ও কবে আনা হবে তাদের?

এমন প্রশ্নে দেশের গোয়েন্দা সূত্র জানিয়েছে, গ্রেপ্তার ফয়সাল ও আলমগীরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এছাড়া নামপ্রকাশে অনিচ্ছুক পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘ফিরিয়ে আনার বিষয়টি দুই দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। দুই দেশের দুই মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে কোন প্রক্রিয়ায় ও কীভাবে ফিরিয়ে আনা যায়।’

যেহেতু হাদি হত্যাকাণ্ড একটি আলোচিত বিষয়। সেক্ষেত্রে ভারত আসামি ফেরত দিতে পারে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

তবে এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ অফিসিয়ালি এখনো কোনো কিছু নিশ্চিত করেনি বলে গণমাধ্যমকে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন মো. নজরুল ইসলাম।

গোয়েন্দা সূত্র আরও জানিয়েছে, শুধু ওসমান হাদি হত্যার আসামি নয়; ভারতে বসে বাংলাদেশবিরোধী প্রচারণাকারীদের বিরুদ্ধেও সাঁড়াশি অভিযান চালাবে বলে দেশটির কর্তৃপক্ষ নিশ্চয়তা দিয়েছে।

যে প্রক্রিয়ায় ফিরতে পারে গ্রেপ্তার ফয়সাল ও আলমগীর

ভারত থেকে আসামি ফেরানোর মূল প্রক্রিয়াটি ২০১৩ সালের বহিঃসমর্পণ চুক্তির মাধ্যমে সম্পন্ন হয়। এ চুক্তির মাধ্যমে দুই দেশ তাদের সীমানায় আত্মগোপন করে থাকা অপরাধী বা সাজাপ্রাপ্ত আসামিদের একে অপরের কাছে হস্তান্তর করতে পারে। ২০১৬ সালে এই চুক্তিতে কিছু সংশোধনী এনে আসামি হস্তান্তরের প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে।

বর্তমান প্রেক্ষাপটে ভারত থেকে কোনো অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত আসামিকে ফেরাতে প্রথমে সরকারকে কূটনৈতিক বার্তার মাধ্যমে বা ‘নোট ভার্বাল’ পাঠিয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানাতে হয়।

২০১৬ সালের সংশোধনী অনুযায়ী, কোনো বিচারিক আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে সেটিই আসামি হস্তান্তরের জন্য যথেষ্ট প্রমাণ হিসেবে গণ্য হয়। এখন আগের মতো জটিল প্রমাণের আবশ্যকতা এখন নেই।

এছাড়া চুক্তির আওতায় কেবল সেই সব অপরাধীদের ফেরানো যায়, যে অপরাধের সাজা অন্তত এক বছর কারাদণ্ড। বিশেষ করে হত্যা, চাঁদাবাজি বা অন্যান্য গুরুতর ফৌজদারি অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য।

যদি অপরাধটি ‘রাজনৈতিক’ চরিত্রের হয়, তবে ভারত চাইলে প্রত্যর্পণে অসম্মতি জানাতে পারে। তবে খুন বা এ জাতীয় গুরুতর সহিংস অপরাধকে রাজনৈতিক অপরাধ হিসেবে বিবেচনা না করার বিধান চুক্তিতে রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট রোডে জুমার নামাজ শেষে প্রচারণা চালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে সে বছরের ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাদি হত্যাকাণ্ডের পর তার পরিবারের সদস্য ও সহযোগীদের গ্রেপ্তার করে রিমান্ডে নিলে ছয়জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X