কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১০:০২ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসীদের ভিসা নিয়ে ‘সুখবর’ দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে দেশে এসে আটকে পড়েছেন অনেক প্রবাসী কর্মী। এ অবস্থায় যাদের ভিসার মেয়াদ শেষ, প্রয়োজন অনুযায়ী তাদের ভিসার মেয়াদ বাড়ানো হবে বলে আশ্বস্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (৩ এপ্রিল) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্য সংঘাতে বাহরাইনে প্রাণ হারানো বাংলাদেশি কর্মী এস এম তারেকের মরদেহ গ্রহণ করার পর সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভিসার মেয়াদ ১ মাস বাড়ানো হয়েছে, যে সব দেশে প্রয়োজন হবে সে অনুযায়ী ভিসার মেয়াদ বাড়ানো হবে।

প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে শামা ওবায়েদ বলেন, প্রবাসী কর্মীরা নিরাপদে যাতে দেশে আসতে পারেন ও অন্য দেশে যাতে নিরাপদে থাকতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে তৎপরতা চালানো হচ্ছে।

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো বাংলাদেশিদের মরদেহ দেশে আনার বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত ৬ জনের মরদেহের মধ্যে ৩ জনেরটা দেশে আনা হয়েছে। বাকিদের মরদেহ আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চেষ্টা চালানো হচ্ছে।

এ সময় অবৈধপথে বিদেশে যাওয়া প্রবাসীদের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, অবৈধভাবে মানবপাচারের ঘটনায় অনেকের প্রাণ যাচ্ছে। অনেকে আটকা পড়েছেন বিভিন্ন দেশে। তাদের ফেরত আনার চেষ্টা চলছে। এছাড়া যারা মানবপাচারের সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১০

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১১

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১২

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৩

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৪

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৫

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৬

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

১৭

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১৮

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

১৯

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী

২০
X