রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

২ লাখ টন তেল নিয়ে দুটি জাহাজ ঘাটে নোঙর করেছে : চিফ হুইপ 

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। ছবি : কালবেলা
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। ছবি : কালবেলা

গণমাধ্যমের উচিত নেতিবাচক খবরের পাশাপাশি ইতিবাচক খবরগুলোও তুলে ধরা মন্তব্য করে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম বলেছেন, চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেডের বন্ধ হওয়ার সংবাদটি গুরুত্বসহকারে মিডিয়ায় প্রচারিত হয়েছে। এই সংবাদের সঙ্গে সম্পর্কিত দুই লাখ টন তেল নিয়ে দুটি জাহাজ ঘাটে নোঙর করার সংবাদটিও প্রচার হওয়া উচিত ছিল।

বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের বিরতিতে জাতীয় সংসদ ভবনের টানেলে সাংবাদিকদের ব্রিফিংকালে চিফ হুইপ এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে দেশের সার্বিক কল্যাণে কাজ করছেন। মানবিক কল্যাণ, মানবিক রাষ্ট্র গঠন, গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখাই তার প্রধান লক্ষ্য। সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় সব কাজ করার পাশাপাশি তিনি সব ক্ষেত্রে বিচার ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।

কর্মসংস্থান তৈরিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা প্রসঙ্গে চিফ হুইপ বলেন, আমরা অনেকগুলো ভাষায় মানুষকে শিক্ষিত করতে চাই যাতে আমাদের দক্ষ মানুষ তৈরি হয়। মধ্যপ্রাচ্যে কাজ করার জন্য আরবি, চীনে কাজের জন্য মান্দারিন, ইতালিতে ইতালিয়ান ভাষা, কোরিয়ায় কোরিয়ান এবং জাপানে কাজের জন্য জাপানিজ ভাষা শিখতে হবে। তবে তিনি দ্বিতীয় ভাষা হিসেবে অবশ্যই ইংরেজি ভাষা শিক্ষায় গুরুত্ব দিয়েছেন। কারণ এটি একটি বৈশ্বিক ভাষা। শিক্ষামন্ত্রী সারা দেশ ঘুরে এ বিষয়ে একটি নির্দেশিকা তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে প্রদান করবেন।

সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, যদিও বর্তমানে সংবিধান সংশোধনের বিষয়ে আমাদের ও বিরোধী দলের মাঝে কিছু মতপার্থক্য আছে, তবে আমরা সবাই ঐকমত্যে আসব এবং সম্মিলিতভাবে প্রস্তাব আনব। আমাদের মূল লক্ষ্য হলো গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা এবং দেশের গঠনমূলক উন্নয়নে কাজ করা। পার্লামেন্টে আমরা আলোচনা ও সমালোচনার মাধ্যমেই সমৃদ্ধ হতে চাই এবং দেশপ্রেমের জায়গা থেকে ঐকমত্যে পৌঁছানো এখন সময়ের ব্যাপার মাত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘কান ধরে ওঠবসের পর’ মায়ের মরদেহ পেলেন ছেলে

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X