সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০৪:০৪ পিএম
আপডেট : ২০ জুন ২০২৩, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সেচ ব্যবস্থা শতভাগ সৌরবিদ্যুতের আওতায় আনার নির্দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

কৃষির সেচ ব্যবস্থাকে শতভাগ সৌরবিদ্যুতের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিদ্যুৎ এবং ডিজেলের চাপ কমাতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে।

মঙ্গলবার (২০ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে এ নির্দেশনা দিয়েছেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকর।

একনেক সভায় প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছর ৮১ লাখ লিটার ডিজেল সেচ কাজে খরচ হয়। এই দিকে যাতে সেচে ব্যবহার করতে না হয় সে জন্য সোলার প্যানেল স্থাপন করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, কেউ যদি বেসরকারিভাবে সোলার প্যানেল স্থাপন করতে চায় তাহলে কর মওকুফসহ সব ধরনের সহযোগিতা করা হবে। সৌর প্যানেল তৈরির সময় একটু উঁচু করে স্থাপন করতে হবে। যাতে প্যানেলের নিচে বিভিন্ন সবজি, মসলা এবং মাছ চাষ করা যায়।

পরিকল্পনা মন্ত্রী জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সব একযোগে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, মানুষ মূল্যস্ফীতির কারণে কষ্ট ভোগ করছে। তাদের জন্য মূল্যস্ফীতি কমাতে হবে।

এ ছাড়া বজ্রপাতে মৃত্যু কমাতে হাওর অঞ্চলে সেড নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারি অফিস বা প্রকল্প বাস্তবায়নে জমির ব্যবহার কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সেই সঙ্গে পাইপলাইনে বৈদেশিক সহায়তার ব্যবহার বাড়ানোর নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান ডলার সংকট সময়ে বৈদেশিক ঋণ বাড়ানো দরকার।

সংবাদ সম্মেলনের সময় উপস্থিত ছিলেন, তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ইমদাদউল্লা মিয়ান এবং আইএমইডির সচিব আবুল কাশেম মো.মহিউদ্দিন। আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য আব্দুল বাকী, একেএম ফজলুল হক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

১০

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

১১

মেসির শেষ বিকেলে ইয়ামালের নতুন সূর্যোদয়

১২

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

১৩

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

১৪

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

১৫

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

১৬

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

১৭

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

১৮

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

১৯

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

২০
X