কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

দেশের ১৫ সংস্থা ও অধিদপ্তরের শীর্ষ পদে নতুন মুখ

গ্রাফিক্স: কালবেলা
গ্রাফিক্স: কালবেলা

দেশের ১৫টি গুরুত্বপূর্ণ সংস্থা ও অধিদপ্তরের শীর্ষ পদে পরিবর্তন এনেছে সরকার। অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে প্রেষণে এসব দপ্তরের মহাপরিচালক, চেয়ারম্যান এবং রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের নিয়োগের আদেশ দেওয়া হয়।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন মু. জসীম উদ্দিন খান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক এম এম আরিফ পাশা এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন দিল আফরোজ।

এছাড়া পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে এ এস এম মুস্তাফিজুর রহমান, জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক খোন্দকার আনোয়ার হোসেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম।

তালিকায় থাকা অন্যান্য মহাপরিচালকদের মধ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হয়েছেন মো. আসাদুজ্জামান, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা এবং গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দেলোয়ার হোসেন। পাশাপাশি জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের নতুন রেজিস্ট্রার জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসান মাহমুদ।

এছাড়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রাজা মো. আব্দুল হাই। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মো. শফিকুল ইসলামকে এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন মোহাম্মদ হাবীবুর রহমান

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরি তাদের নামের পাশে উল্লেখ করা নিজ নিজ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত

বিশ্বকাপের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিলের কোচ

পাকিস্তানের বাজেট ঘোষণা, বাংলাদেশের সঙ্গে ব্যবধান কত?

রোববার সই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক

এবার বিনামূল্যে দেখাবে বিশ্বকাপ, জানুন কীভাবে?

সীমান্তে অবৈধ পুশইন ও ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিক্ষোভ

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর

ব্রাজিল ম্যাচের আগে মরক্কোর দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন দুই তারকা

বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

সোনারগাঁয়ে ২০ হাজার মানুষ নিয়ে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল

১০

যুক্তরাষ্ট্রের হামলায় ১০৪ নাবিক নিহতের প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের 

১১

কক্সবাজার সৈকতে ৩ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

১২

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

১৩

যশোরে আদ্-দীন হাসপাতালে রোগীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

১৪

পুশইনের প্রতিবাদে বিভিন্ন জেলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ

১৫

ফেসবুক বিভ্রাটে ব্যক্তিগত তথ্য হারানোর শঙ্কা কতটা

১৬

তারকাদের নিয়ে ক্রিটিসিজমটা বেশিই হয় : নুসরাত ফারিয়া

১৭

নামে সোনা, কিন্তু সোনা নয়! বিশ্বকাপের তিন অমূল্য পুরস্কারের বিশেষত্ব কী?

১৮

দুই দশক পর তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে উচ্ছ্বাস

১৯

‘আগস্টের শেষে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে’

২০
X