কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৭:৪৭ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সিনিয়র সচিব হলেন হুমায়ুন কবীর খোন্দকার

হুমায়ুন কবীর খোন্দকার। ছবি : সংগৃহীত
হুমায়ুন কবীর খোন্দকার। ছবি : সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে সিনিয়র সচিব করেছে সরকার। সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি ২০২১ সালের ২৬ জানুয়ারি রাজশাহীর বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালনকালে সচিব পদোন্নতি পেয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে যোগদান করেন। গত বছরের ১ নভেম্বর তাকে বদলি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দায়িত্ব দেয় সরকার।

বিসিএস প্রশাসন ক্যাডারের ১০ম ব্যাচের কর্মকর্তা হুমায়ুন কবীর খোন্দকার ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। কর্মজীবনে তিনি সহকারী কমিশনার, প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসক, ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার এবং বিভাগীয় কমিশনার হিসেবে মাঠ প্রশাসনে কাজ করেছেন। ২০১৪ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদক এবং ২০১৬ সালে জনপ্রশাসন পদক লাভ করেন হুমায়ুন কবীর খোন্দকার।

এদিকে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম সেখকে সচিব পদোন্নতি দিয়ে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে সমাজকল্যাণ সচিব মো. জাহাঙ্গীর আলমকে স্বাস্থ্যসেবা বিভাগে বদলি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাসিড হামলায়ও দমে যাননি, প্লাস্টিক সার্জারির মুখ নিয়েই রুখে দিলেন পর্তুগালকে

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

পানির ট্যাংক বসাতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

‘রাজধানীর কোন রুটে কোন কোম্পানির বাস চলবে, তা নিয়ে কাজ চলছে’

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

১০

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

১১

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

১২

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

১৩

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

১৪

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

১৫

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

১৬

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১৭

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১৮

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৯

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

২০
X