বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলার দুপচাঁচিয়া প্রতিনিধির বাবার ইন্তেকাল

আলহাজ আফতাব উদ্দিন মণ্ডল। ছবি : সংগৃহীত
আলহাজ আফতাব উদ্দিন মণ্ডল। ছবি : সংগৃহীত

দৈনিক কালবেলা পত্রিকার দুপচাঁচিয়া উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্সের বাবা আলহাজ আফতাব উদ্দিন মণ্ডল (৯০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এলজিইডির সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা ছিলেন।

বুধবার (৬ আগস্ট) দুপুরে দুপচাঁচিয়া পৌর এলাকার মণ্ডলপাড়া মহল্লার নিজ বাসভবনে তার মৃত্যু হয়।

তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আফতাব উদ্দিন মণ্ডল দুপচাঁচিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি, ডিএস কামিল মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও মণ্ডলপাড়া জামে মসজিদের মুতায়াল্লি ছিলেন।

বুধবার বাদ এশা জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তার দাফন সম্পন্ন হয়। আফতাব উদ্দিন মণ্ডলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, সহসভাপতি এমডি শিমুল, সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ, সহ-সাধারণ সম্পাদক আবু রায়হান প্রামাণিকসহ সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X